News Flash

  • Home
  • Uncategorized
  • জলে ডুবে ষাটোর্দ্ধ বৃদ্ধার মৃত্যু কমলাসাগরে
Image

জলে ডুবে ষাটোর্দ্ধ বৃদ্ধার মৃত্যু কমলাসাগরে

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৪ নভেম্বর৷৷ কমলাসাগর চা বাগান এলাকায় জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধার৷ জানা গিয়েছে, কমলাসাগর চা বাগানের এক জলাশয়ের কাছে শামুক কুড়াতে যায় ঐ বৃদ্ধ মহিলা৷ সকাল দশটায় নিজ বাড়ি থেকে বের হয়ে যায় বৃদ্ধা চঞ্চলা মুন্ডা (৬৫)৷ শামুক কুড়াতে সেই বৃদ্ধা মহিলা চা বাগানের জলাশয়ের কাছে আসে৷ এলাকাবাসির কাছ থেকে জানা যায় যে মহিলা রোজদিন শামুক কুড়াতে আসে৷ রোজ দিনের মত শনিবার সকালে শামুকের খোঁজে আসে জলাশয়ের কাছে৷ হঠাৎ পা পিছলিয়ে জলাশয়ে পড়ে যায় বলে জানায়৷ খবর পেয়ে ছুটে আসে  চা বাগানের শ্রমিক শ্রেণী লোকেরা৷ জলাশয় থেকে উদ্ধার করে বৃদ্ধাকে৷ সেখানেই মারা যায় বৃদ্ধা মহিলা৷ ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানার পুলিশ৷ যেখান থেকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনায় এলাকাতে শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top