News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তনু ও জীবন ইস্যুতে এডিসির সিইএম-কে স্মারক আইপিএফটির
Image

শান্তনু ও জীবন ইস্যুতে এডিসির সিইএম-কে স্মারক আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ সাংবাদিক শান্তনু হত্যা এবং গাড়ির চালক জীবন দেবনাথের নিখোঁজ হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে শুক্রবার এডিসি জেলা সদর খুমুলুঙে মুখ্য কার্যনির্বাহি সদস্য রাধাচরণ দেববর্মাকে ডেপুটেশন দেন আইপিএফটি এনসি গোষ্ঠি৷ এদিন, খুমুলুঙে আইপিএফটি এনসি গোষ্ঠির শতাধিক নারী পুরুষ সমর্থক এডিসি মুখ্য কার্যালয়ের সামনে উপস্থিত হন৷ আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় তাই আগে থেকেই খুমুলুঙে বিশাল পুলিশ বাহিনি মোতায়েন করা হয়েছিল৷ আইপিএফটি র এনসি গোষ্ঠির সমর্থকরা এডিসির সদর কার্যালয় অভিমুখে রওয়ানা হলে মাঝ পথে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ প্রশাসন৷ সামান্য কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল৷ তবে, পুলিশ প্রশাসন এবং আইপিএফটি এনসি গোষ্টি শীর্ষ নেতৃত্বের মধ্যে বোঝাপড়ায় অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ স্থির হয়, আইপিএফটি এনসি গোষ্ঠির এক প্রতিনিধি দল ডেপুটেশন দিতে যাবেন৷ সে মোতাবেক  এডিসির মুখ্য কার্য্যনির্বাহি সদস্যের কাছে ডেপুটেশন প্রদান করে আইপিএফটি এনসি গোষ্ঠি৷ তাদের দাবি, সাংবাদিক শান্তনু খুনের অনতি বিলম্বে সিবিআই তদন্ত দিতে হবে৷ পাশাপাশি, ৪৪ দিন অতিক্রান্ত হওয়া সত্বেও গাড়ির চালককে এখনো খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন৷ এবিষয়েও সিবিআইয়ের হস্তক্ষেপ দাবি করেছে আইপিএফটি এনসি গোষ্ঠি৷ এডিসির মুখ্য কার্য্যনির্বাহি সদস্য তাদের এই দাবি রাজ্য সরকারের কাছে পাঠাবেন বলে আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top