News Flash

  • Home
  • Uncategorized
  • নাগালিমের ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’, অসমের মানুষকে শঙ্কিত না হওয়ার আহ্বান রঞ্জিতের
Image

নাগালিমের ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’, অসমের মানুষকে শঙ্কিত না হওয়ার আহ্বান রঞ্জিতের

গুয়াহাটি, ৪ নভেম্বর, (হি.স.) : জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) খসড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে একাংশ চক্র যেমন রাজ্যে বিভ্রান্তি এবং আতংকের সৃষ্টি করছে, ঠিক তেমনই নাগালিমকে (বৃহত্তর নাগা রাজ্য) নিয়ে উত্তেজনা, বিষবাষ্প ছড়ানোর এক অশুভ বাতাবরণ রচনা করা হয়েছে অসমে। নাগালিমের ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ এখনও প্রকাশই হয়নি। এমতাবস্থায় এই চুক্তিকে কেন্দ্র করে বিগত কিছুদিন ধরে রাজ্যে এক অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।
এরই মধ্যে তাঁর এক বক্তব্যকে পরিকল্পিতভাবে বিকৃত করে একাংশ সংবাদ মাধ্যমে যে খবর ছড়ানো হচ্ছে তা তীব্র ভাষায় খণ্ডন করেছেন বিজেপি-র প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস। এক টেলিফোনিক সাক্ষাৎকারে প্রদেশ সভাপতি বলেন, নাগাল্যান্ডের সীমান্তবর্তী অসমের কয়েকটি গ্রামে এনএসসিএন-এর জঙ্গিরা তোলা আদায় করছে, হুমকি সর্বস্ব বার্তা পাঠাচ্ছে, গ্রামগুলিতে ঢুকে গৃহস্থদের গৃহপালিত জীবজন্তু কেড়ে নিচ্ছে বলে খবরে যথেষ্ট সত্যতা রয়েছে। নাগা আগ্রাসনের তথ্য জানতে রাজ্য পুলিশের বিশেষ শাখার এডিজিপি পল্লব ভট্টাচার্য প্রভাবিত সেই সব অঞ্চলে গিয়েছেন। সরকারের তরফে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
তোলা আদায়জনিত নিপীড়নের সঙ্গে নাগালিমের ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’-এর কোনও সম্পর্ক আছে বলে মনে করেন না তিনি। কেননা ঘটনাটি আজ নতুন নয়, বহু পুরনো। তাই হঠাৎ করে এমন হচ্ছে তা কিন্তু মোটেও নয়।
রঞ্জিতকুমার দাস বলেন, অসমের ভূমি নাগাল্যান্ডের দখলে চলে যাওয়ার বিষয়টি দেশের সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই রাজ্যের ভূখণ্ড কার দখলে যাবে অসমের না-নাগাল্যান্ডের তা সুপ্রিম কোর্টের রায়ের পরই স্পষ্ট হবে। এমতাবস্থায় ওই সব বিতর্কিত ভূখণ্ড কোনও অবস্থায়ই নাগাল্যান্ড তাদের বলে দাবি করতে পারে না। এক কথায়, বিবদমান এলাকাকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার সরকারের নেই। এই কথাটিই তিনি সেদিন বলেছিলেন, জানান বিজেপি-র প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস।
দাস বলেন, নাগালিমকে নিয়ে অসমের জনসাধারণের শঙ্কিত হওয়ার কোনও অবকাশ নেই। বিষয়টি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীও স্পষ্ট করে দিয়ে ও ব্যাপারে অসমের মানুষকে আতংকিত বা শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন, জানান প্রদেশ সভাপতি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top