নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): উত্তরপ্রদেশের রায়বেরিলিতে এনটিপিসি প্ল্যান্টে বয়লার বিস্ফোরণের জেরে গুরুতর জখম ১৫ জনকে স্থানান্তরিত করা হল রাজধানীর এইমস এবং সফদরজং হাসপাতালে। সূত্রের খবর, এনটিপিসি প্ল্যান্টের বয়লার বিস্ফোরণের পরে এরা গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। জখমদের মধ্যে ৬ জনকে এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। বাকি ৯ জনকে ভর্তি করা হয়েছে সফদরজং হাসপাতালে।
অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স সূত্রের খবর, অগ্নিদগ্ধ অবস্থায় যাদের ভর্তি করা হয়েছে তাঁদের শরীরের ২৫ থেকে ৫০ শতাংশ পুড়ে গিয়েছে। শুক্রবার একটি এয়ারবাসে চাপিয়ে এদের দিল্লিতে নিয়ে আসা হয়। অন্যদিকে, সফদরজং হাসপাতালে যে ৯ জনকে ভর্তি করা হয়েছে ডাক্তাররা জানিয়েছেন, তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্য চারজনের ২৫ থেকে ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে।

এনটিপিসি প্ল্যান্টে বয়লার বিস্ফোরণে জখমরা স্থানান্তরিত এইমস, সফদরজং হাসপাতালে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















