News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের থেকে আলাদা হয়ে আন্দোলনের সিদ্ধান্ত আন্ডার গ্রেজুয়েটদের
Image

চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের থেকে আলাদা হয়ে আন্দোলনের সিদ্ধান্ত আন্ডার গ্রেজুয়েটদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকের মধ্যে আন্ডার গ্রেজুয়েট শিক্ষকরা বিচ্ছিন্ন হয়ে নিজেদের আন্দোলন কর্মসূচী গ্রহণ করল৷ আন্ডার গ্রেজুয়েট শিক্ষকরা বিভিন্ন মহকুমা থেকে প্রতিনিধিরা শুক্রবার আগরতলায় একটি সভায় মিলিত হয়েছে৷ এই সভায় তারা আগামীদিনের আন্দোলন কর্মসূচী গ্রহণ করেছে৷ তাদের কয়েকটি দাবী থাকলেও মূলত বিকল্প কর্মসংস্থানের দাবীতে তারা সরব হবে৷
শুক্রবার বিভিন্ন মহকুমা থেকে প্রতিনিধিরা আগরতলায় এই সভায় যোগ দেন৷ সভায় আলোচনা হয়েছে আগামীদিনে তারা রাজ্য সরকারের কাছে দাবী জানাবে যাতে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়৷ ১০৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছে পোস্ট গ্রেজুয়েট শিক্ষক, গ্রেজুয়েট শিক্ষক এবং আন্ডার গ্রেজুয়েট শিক্ষক৷ পোস্ট গ্রেজুয়েট এবং গ্রেজুয়েট শিক্ষকদের পাশে নিয়ে আন্দোলন তো হচ্ছেই৷ কিন্তু, তাতে তেমন তেজি ভাব না থাকায় আন্ডার গ্রেজুয়েটরা পৃথকভাবে আন্দোলনে নামার পরিকল্পনা নিয়েছে৷ আর এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতেই এদিন তারা বৈঠক করেছেন৷ বৈঠকে তারা প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে ৩১ ডিসেম্বরের পর তাদের চাকুরিচ্যুতি হওয়ার পর কিভাবে তারা পরিবার পরিজনদের নিয়ে বেঁচে থাকবেন সেই বিষয়ে আলোচনা করেন৷ বৈঠকে একটি আন্দোলন কমিটিও গঠন করা হয়েছে৷ এই কমিটি পরবর্তী সময়ে চূড়ান্ত করবে আন্দোলন কর্মসূচী৷ তবে, তাদের মূল দাবী হচ্ছে ৩১ ডিসেম্বরে চাকুরিচ্যুত হওয়ার পর যাতে তারা বিকল্প কর্মসংস্থান পায় সেই৷ আর এই দাবী নিয়ে তারা রাজ্য সরকারের কাছে যাবেন৷ প্রয়োজনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন বলে তারা জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top