News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুরের দুটি গরু চুরি করে পালাবার পথে আটক জামাতা
Image

শ্বশুরের দুটি গরু চুরি করে পালাবার পথে আটক জামাতা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ নভেম্বর৷৷ পুলিশের নিস্কিয়তায় চোরের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ চোরের দলের তান্ডবে অতিষ্ট মানুষ৷ কখনো ঘরের সিদ কেটে স্বার্ণলঙ্কার বা টাকা পয়সা চুরি, কখনো বাইক চুরি আবার কখনো বা গৃহ পালিত পশু৷ বৃহস্পতিবার সাত সকালে বিশালগড়ের নোয়াপাড়া রেল ব্রীজ সংলগ্ণ এলাকায় এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করল স্থানীয়রা৷ চুরি করে গরু নিয়ে যাবার সময় এলাকাবাসীরা হাতে নাতে পাকড়াও করে এক যুবককে৷ তার নাম বিবান্ত দেববর্মা৷ বয়স ৩৫৷ বাড়ি টাকারজলা৷ জানা গেছে, অভিযুক্ত যুবক বিবান্ত গতকাল দুপুরে বিশ্রামগঞ্জের সমতল পাড়া আমতলী তার শ্বশুড় বাড়িতে বেড়াতে গিয়েছিল৷ এদিন শেষ রাতে শ্বশুড় বাড়ির দুটি গরু সে চুরি করে  নিয়ে আসার সময় নোয়াপাড়া এলাকার ধরা পরে৷ ভীড় জমে প্রচুর মানুষের৷ উৎসুক জনতা খবর দেয় থানায়৷ পুলিশ এসে বিবান্তকে ধরে নিয়ে গিয়ে থানার লকআপে পুরে দেয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top