News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রহ্মপুত্র নিয়ে চিনকে অনৈতিক অবস্থানের সুযোগ দেওয়া হবে না ঃ আসামের অর্থমন্ত্রী
Image

ব্রহ্মপুত্র নিয়ে চিনকে অনৈতিক অবস্থানের সুযোগ দেওয়া হবে না ঃ আসামের অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর ৷৷ ব্রহ্মপুত্র নদের জল সম্পর্কে এখনও সুস্পষ্ট কোনও তথ্য-প্রমাণ পাওয়া না গেলেও এ ব্যাপারে কোনও ধরনের অনৈতিক অবস্থান নেওয়ার সুযোগ চিনকে দেওয়া হবে না, সাফ জানিয়েছেন অসমের অর্থ-শিক্ষা- স্বাস্থ্য-পরিকল্পনা- পর্যটন দফতরের মন্ত্রী ডহিমন্তবিশ্ব শর্মা৷
আজ বৃহস্পতিবার অসমের মন্ত্রী ডহিমন্তবিশ্ব শর্মা সাংবাদিকদের এক প্রশ্ণের উত্তরে সাফ জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদে বারংবার মাত্রাতিরিক্ত জল চলে আসা এবং অববাহিকা এলাকাগুলো প্লাবিত হওয়ার পর চিনের কারসাজি নিয়ে সন্দেহের সৃষ্টি হচ্ছে৷ সুরক্ষা বিশেষজ্ঞরাও চিনের ওয়াটার বম ক্যান্ডের পরিকল্পনা নিয়ে বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন৷ অবিরাম জলের ধারায় বাংলাদেশও প্রভাবিত হচ্ছে৷ কিন্তু এ সব ব্যাপারে পড়শি দেশটির কোনও কারসাজি রয়েছে তা এখনও প্রমাণিত হয়নি৷ চিন যাবতীয় অবিযোগ খণ্ডনও করেছে৷ কিন্তু ডোকলাম বিবাদের পর থেকে চিন ব্রহ্মপুত্র নদের জল নিয়ে ভারতকে দ্বিপাক্ষিক চুক্তি মোতাবেক কোনও তথ্যও দিচ্ছে না৷ এতেই এমন সন্দেহের সৃষ্টি হচ্ছে৷ এখন প্রয়োজন স্যাটেলাইটের সাহায্যে যাবতীয় তথ্য সংগ্রহ করা৷ কোনও অনিয়ম পাওয়া গেলে তা আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়া হবে ভারত সরকার ইতিমধ্যেই অসমকে নাকি জানিয়েছে বলে সাংবাদিকদের জানান অসমের মন্ত্রী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top