News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতিতে জর্জরিত গ্রামোন্নয়ন দপ্তরে অস্থায়ি অডিট বিশেষজ্ঞ নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা
Image

দুর্নীতিতে জর্জরিত গ্রামোন্নয়ন দপ্তরে অস্থায়ি অডিট বিশেষজ্ঞ নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর ৷৷ গ্রামোন্নয়ন দপ্তরে অডিট বিশেষজ্ঞ নিয়োগে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ এক বছরের জন্য একজন অডিট বিশেষজ্ঞ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে৷ যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখে মাসিক ২০ হাজার টাকা সান্মানিক দেওয়া হবে৷ নয়া এই পদের বিজ্ঞপ্তিকে ঘিরে নানা মহলে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

হঠাৎ নতুন এই পদে চুক্তিভিত্তিক লোক নিয়োগের প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে সেই বিষয়টিকে ঘিরে একাধিক প্রশ্ণের সূচনা হয়েছে৷ গ্রামোন্নয়ন দপ্তরে অডিট করার ব্যবস্থা আগেই রয়েছে৷ বিভিন্ন ব্লকে রেগা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে প্রশাসনের তরফে স্পেশাল অডিটের উদ্যোগ একাধিকবার নেওয়া হয়েছে৷ রেগার দুর্নীতিকে ঘিরে মামলায় উচ্চ আদালত চার্টার্ড একাউন্টেন্ট ফার্ম নিযুক্তি করে রাজ্য সরকারকে স্পেশাল অডিট করানোর নির্দেশ দিয়েছে৷ সে মোতাবেক একাধিক ব্লকে অডিট হয়েছে৷ অডিট পর্যবেক্ষণে নানা বিষয় উঠে এসেছে৷ তাতে, রেগা প্রকল্প রূপায়নে অনিয়ম হয়েছে, তা সম্প্রতি স্পষ্টিকরণে রাজ্য সরকার স্বীকার করেছে৷

তাই, অডিট বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ণ উঠা স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে৷ নিন্দুকের মতে, বৈজ্ঞানীক পদ্ধতিতে দুর্নীতি করার জন্যই হয়তবা অডিট বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা বোধ করছে রাজ্য সরকার৷ কথায় আছে, আইন যত থাকে, তার ততই ফাক ফোকর বের করা যায়৷ সেক্ষেত্রে দুর্নীতি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই কি চুক্তিভিত্তিক অডিট বিশেষজ্ঞ নিয়োগ করা হচ্ছে, সেই প্রশ্ণ বহু মূল্যবান বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল৷

রেগায় দুর্নীতির একাধিক অভিযোগ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে জমা পড়েছে৷ তাই, ২৩টি প্রশ্ণ তুলে ধরে উত্তর না পাওয়া পর্যন্ত বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র৷ স্বাভাবিকভাবেই টাকার অভাবে রেগা প্রকল্পে কাজ করা দায় হয়ে উঠেছে রাজ্য সরকারের৷ পরিস্থিতি যে দিকে এগিয়ে চলেছে, তাতে এখন পর্যন্ত বরাদ্দকৃত অর্থে রেগা কর্মচারীদের বেতন দেওয়া আগামী দিনে সম্ভব হয়ে উঠবেনা৷ সমালোচকদের মতে, এজন্যই হয়তবা অনিয়ম ধামাচাপা দেওয়ার যথেষ্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ এক্ষেত্রে রাজ্য সরকার নতুন করে বেকায়দায় পড়তে চলেছে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top