News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীচ্যুত শিক্ষকরা যাচ্ছেন না সুকলে, বার্ষিক পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় কর্তৃপক্ষ
Image

চাকুরীচ্যুত শিক্ষকরা যাচ্ছেন না সুকলে, বার্ষিক পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২ নভেম্বর৷৷ ১০,৩২৩ জন চাকরিচ্যুত শিক্ষকরা এখন বিদ্যালয়মুখী হতে চান না৷ ফলে সারা রাজ্যেই বিদ্যালয়ে পঠন পাঠন লাটে উঠছে৷ সমগ্র রাজ্যের সাথে বিশালগড়ের বিদ্যালয়গুলিতেও পঠন পাঠনের অবস্থা করুণ৷ কোন রকম জোড়াতালি দিয়ে বিদ্যালয়গুলিতে পঠন পাঠন চলছে৷ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে ৩১ শে ডিসেম্বরের পর তাদের আর চাকরি থাকবে না৷ বহু শিক্ষক হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন৷ তাদের মানসিক অবস্থাও ভালো নেই৷ তাদের পরিবারের পক্ষ থেকেও বিদ্যালয়ে যেতে বারণ করেছে বলে জানা যায়৷ তাছাড়া বহু শিক্ষকের ৭ বছর চাকরি চলাকালীন ২/৩ মাস ছুটি পাওনা রয়েছে৷ তারা এখন বাড়িতে বসে ছুটি কাটাচ্ছেন৷ ফলে বিশালগড়ের বহু সুকলের পঠন পাঠন লাটে উঠেছে৷ এই বিদ্যালয়গুলিতে বেশির ভাগ শিক্ষকই রয়েছে ১০,৩২৩ জনের মধ্যে৷ যেহেতু তারা বিদ্যালয়ে যাচ্ছে না স্বাভাবিক ভাবেই পঠন পাঠন ব্যহত হচ্ছে৷ কিছুদিনের মধ্যেই সমস্ত বিদ্যালয়গুলিতে বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে৷ প্রশ্ণ পত্র তৈরি করা, পরবর্তী সময় উত্তরপত্র মূল্যায়ন করা, ছাত্রছাত্রীদের প্রগতিপত্র তৈরি করা সমস্ত কিছু কিভাবে করা হবে তা প্রতিটি সুকলের প্রধান শিক্ষকদের কাছে দুশ্চিন্তার৷ যদিও টেটের মাধ্যমে অনেক শিক্ষক বিদ্যালয়ে যোগদান করেছে কিন্তু তা পর্যাপ্ত নয় বলে জানা যায়৷ রাজ্য সরকার ১২ হাজার অশিক্ষক কর্মচারী নিয়োগ করে বিদ্যালয়গুলিতে সংকট দূর করার পদক্ষেপ নিয়েছিল৷ কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর সেই আশাও এখন ক্ষীন৷ কিছু দিনের মধ্যেই যদি রাজ্য সরকার কোন সঠিক পদক্ষেপ গ্রহণ করে বিদ্যালয়গুলির হাল না ফেরায় তাহলে বিদ্যালয়গুলিতে পঠন পাঠন একেবারে ভেঙ্গে যাবে বলে মনে করছে অভিভাবক মহল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top