News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম-বিজেপির রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত মেঘলীপাড়া, আহত কুড়িজন, বাড়িঘরে হামলা, পার্টি অফিসে ভাঙচুর
Image

সিপিএম-বিজেপির রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত মেঘলীপাড়া, আহত কুড়িজন, বাড়িঘরে হামলা, পার্টি অফিসে ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল রানীরবাজারের মেঘলীপাড়ার বেলমুড়া এলাকা৷ ঘটনা বুধবার সন্ধ্যায়৷ সিপিএম এবং বিজেপির মধ্যে এই সংঘর্ষে উভয় দলের কর্ম সমর্থকরাই রক্তাক্ত হয়েছে৷ বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে৷ মোটরবাইকেও ভাঙচুর চালানো হয়েছে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ অতিরিক্ত পুলিশ বাহিনী ও টিএসআর মোতায়েন করা হয়েছে ঐ এলাকায়৷ পশ্চিম জেলার পদস্থ পুলিশ আধিকারীকরা ঘটনাস্থলে গিয়েছেন৷ খবর লেখা পর্যন্ত ঐ এলাকায় উভয় দলের কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে রয়েছেন৷ যেকোন সময় আরও উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে বেলমুড়া এলাকায় বিজেপির একটি সভা অনুষ্ঠিত হয়৷ ঐ সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সহ রাজ্যস্তরীয় নেতারা৷ সভায় সিপিএমের লোক্যাল কমিটির সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধ সহ বিভিন্ন দলের মোট ১৮৩ পরিবার বিজেপিতে যোগদান করে৷ যোগদান সভায় আসার সময় বিজেপির মিছিলে সিপিএম কর্মীরা ঢিল ছঁুড়ে৷ তাতে কয়েকজন অল্পবিস্তর আহত হয়৷ এই বিষয় বিজেপি রাজ্য সভাপতির গোচরে নেওয়া হয়৷ তিনি সাথে সাথেই পুলিশ প্রশাসনকে বলেন যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷
সভা যথারীতি চলে৷ সভার কাজ প্রায় শেষ লগ্ণে৷ তখন বিজেপি রাজ্য সভাপতি সেখান থেকে চলে আসেন৷ সভায় অংশগ্রহণকারী বিশেষ করে সিপিএম ছেড়ে যেসব পরিবারের সদস্যরা বিজেপিতে এদিন যোগদান করেছেন তাদেরকে সিপিএম ক্যাডাররা নানা ধরনের হুমকি দিতে থাকে৷ এই হুমকির বিষয়টি বিজেপি কর্মা সমর্থকরা জানতে পেরে আশেপাশের বিভিন্ন মন্ডলে খবরে দেওয়া হয়৷ কিছুক্ষণের মধ্যেই প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী সেখানে পৌঁছে যায়৷

এদিকে, বিজেপি কর্মীদের সেখানে পৌঁছতে দেখে সিপিএম কর্মীরাও আশেপাশের সমস্ত অঞ্চল কমিটিতে খবর দিয়ে দেয়৷ সিপিএমেরও কর্মীরা সেখানে পৌঁছে যায়৷ দুই দলেরই প্রচুর সংখ্যায় কর্মী সেখানে৷ কিছুক্ষণের মধ্যে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে৷
বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এই দলের প্রায় কুড়ি জন আহত হয়েছেন৷ সাতটি বাইক ভাঙচুর করা হয়েছে৷ দলে নবাগতদের বাড়িতে হামলা চালানো হয়েছে৷ ভাঙচুর করা হয়৷ অন্যদিকে, সিপিএমের তরফ থেকে অভিযোগ করা হয়েছে তাদের দলের বেশ কয়েকজনকে বিজেপি কর্মীরা মারধর করেছে৷ তাদের পার্টি অফিসেও ভাঙচুর করা হয়েছে৷ এদিকে, ঘটনাস্থল থেকে আহতদের মধ্যে কয়েকজনকে রানীরবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার খবর পেয়ে রানীরবাজার থানা থেকে আরও পুলিশ ও টিএসআর জওয়ান সেখানে মোতায়েন করা হয়৷ উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top