News Flash

  • Home
  • Uncategorized
  • রেগায় ২৩ টি প্রশ্ণের জবাব চাইতে আসছে কেন্দ্রীয় টিম, রাজ্য প্রশাসনে দৌড়ঝাপ শুরু
Image

রেগায় ২৩ টি প্রশ্ণের জবাব চাইতে আসছে কেন্দ্রীয় টিম, রাজ্য প্রশাসনে দৌড়ঝাপ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ রেগায় ২৩টি প্রশ্ণের উত্তর জানতে সশরীরে আসছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদল৷ আগামী ৫ নভেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল রাজ্যে আসবেন৷ তাঁরা, রাজ্যে বিভিন্ন জেলায় ঘুরে রেগার কাজকর্মের খোঁজখবর নেবেন৷ সাথে, কেন্দ্র যে ২৩টি প্রশ্ণ রাজ্যকে জবাব দিতে বলেছিল, তার রিপোর্ট তাঁরা সংগ্রহ করবে বলে সূত্রের খবর৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরকে ঘিরে প্রশাসনে প্রচন্ড দৌড়ঝাঁপ শুরু হয়েছে৷ ভিষণভাবে চিন্তিত বিভিন্ন জেলার জেলাশাসকরা৷ কারণ, নির্দেশ মোতাবেক যে ২৩ টি বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রক থেকে জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে গত ২৫ অক্টোবরের মধ্যে জেলা শাসকদের রিপোর্ট জমা দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, অধিকাংশ জেলায় জেলাশাসক পুরো রিপোর্ট তৈরি করতে পারেননি৷

গত ১৭ অক্টোবর পর্যালোচনা সভার শুরুতে রেগা সম্পর্কিত আলোচনায় গ্রামোন্নয়ন দফতরের প্রধান সচিব এল কে গুপ্তা জানিয়েছিলেন, সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ২৩ রকমের প্রশ্ণ তুলে ত্রিপুরায় রেগার বরাদ্দ স্থগিত রেখেছে৷ তারা জানিয়ে দিয়েছে, এই ২৩ রকম প্রশ্ণের সদুত্তর এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করে রাজ্য থেকে রিপোর্ট পাঠানোর পরই কেন্দ্র থেকে অর্থ বরাদ্দ করা হবে৷ আগামী নভেম্বর মাসে গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে একটি টিম রাজ্যে এসে রেগার কাজকর্ম খতিয়ে দেখবে বলে জানা গেছে৷ লক্ষণীয় বিষয় হল, রেগা চালু হবার পর থেকে এখন পর্যন্ত এধরণের কোনও প্রশ্ণ কেন্দ্রীয় মন্ত্রক থেকে তোলা হয়নি৷ যে ২৩ রকমের প্রশ্ণ উত্থাপন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, প্রতি বছর এক ধরণের কর্মসূচি নেওয়া যাবে না, কর্মসূচিতে বৈচিত্র আনতে হবে৷ ওয়েজ পেমেন্টের ক্ষেত্রে ব্যাক্তিগত ব্যাঙ্ক একাউন্ট হতে হবে এবং সমস্ত একাউন্টে আধার সংযোগ ঘটাতে হবে৷

গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী নরেশ জমাতিয়া সম্প্রতি বলেছিলেন, কেন্দ্রীয় সরকার চাইছে রেগা কর্মসূচি তুলে দিতে৷ এজন্য একদিকে যেমন প্রতিবছর বরাদ্দ কমিয়ে দিচ্ছে, পাশাপাশি বিভিন্ন রকমের প্রশ্ণ তুলে বাঁধা-বিপত্তির সৃষ্টি করে কর্মসূচি রূপায়ণে বিঘ্ন ঘটাচ্ছে৷ বিভিন্ন প্রশ্ণ তুলে ও বাঁধা-বিপত্তি তৈরি করে অজুহাত তুলে বরাদ্দও স্থগিত রাখছে৷ ২০১৭-১৮ সালে রেগায় মাত্র ৪২ শ্রম দিবসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে৷ যদিও ২০১৬-১৭ সালে ত্রিপুরায় ৮০ শ্রম দিবসের কাজ হয়েছিল৷ ২০১৭-১৮ সালে শ্রম দিবসের হার কেন কমানো হল তার কোনও সঠিক ব্যাখ্যা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারকে দেওয়া হয়নি৷ বর্তমান অর্থ বছরে এমআইএস অনুযায়ী ৯ অক্টোবর পর্যন্ত ২৪ শ্রম দিবসের কাজ হয়েছে৷ কেন্দ্র থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে ২৯০৭৩ কোটি টাকা৷ এর সঙ্গে রাজ্যের শেয়ার আছে আরও ২৭৬৮ কোটি টাকা৷ এখন পর্যন্ত ব্যয় হয়েছে ২৮৩১৫ কোটি টাকা৷ ২০১৬-১৭ সালে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছিল রেগা কর্মসূচি রূপায়ণের জন্য৷ কেন্দ্রীয় সরকার কথা দিয়েও আজ পর্যন্ত সেই টাকা মিটিয়ে দেয়নি৷

সূত্রের খবর, প্রতিনিধি দলের সদস্যরা বিশেষ করে খতিয়ে দেখবেন লেনদেন সংক্রান্ত বিষয়গুলি৷ এমনিতেই, বিশালগড়, পেচারথল, রূপাইছড়ি ব্লকে দূর্নীতি হয়েছে, তা রাজ্য সরকার সম্প্রতি স্পষ্টিকরণে স্বীকার করেছে৷ ফলে, রাজ্য সরকার নানাভাবে চিন্তিত কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই সফরকে ঘিরে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top