News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় পর্যটকদের জন্য নতুন পরিষেবা আনল অস্ট্রেলিয়া সরকার
Image

ভারতীয় পর্যটকদের জন্য নতুন পরিষেবা আনল অস্ট্রেলিয়া সরকার

কলকাতা, ২ নভেম্বর (হি. স.): দেশের মধ্যে ক্রমবর্ধমান ভারতীয় পর্যটকদের ভিড় দেখে অনুপ্রানিত হয়ে অস্ট্রেলিয়া সরকার তাদের পর্যটন বিভাগের মাধ্যমে আগামী তিন সপ্তাহের জন্য বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে হাত মিলিয়ে শুধুমাত্র ভারতীয় পর্যটকদের জন্য এক নতুন কার্যক্রম শুরু করেছে |একথা জানিয়ে অস্ট্রেলিয়া সরকারের তরফে ভারতে মুযটন আধিকারিক নিশান্ত কাশিকার বৃহস্পতিবার জানান, এই বছরে আগস্ট মাস পর্যন্ত প্রায়ে ৩ লক্ষ ভারতীয় পর্যটক অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রদেশ সফর করেছেন |তারা আশা করছেন যে এই বছরের শেষে সেই সংখাটা গিয়ে পৌঁছবে তার দিগুন বা তারও বেশি | অস্ট্রেলিয়াকে এখন পৃথিবীর চতুর্থ সবথেকে জনপ্রিয় পর্যটকদের দেশ বলে জানিয়ে শ্রী কাশিকার বলেন, তাদের নতুন কার্যক্রম যার নাম মহান অস্ট্রেলিয়ান এয়ার ফেয়ার সেল এবং যার সূচনা হযেছে গতকাল পরবর্তী তিন সপ্তাহের জন্য, বা বলা যায়ে ২১ নভেম্বর পর্যন্ত, তার মাধ্যমে তারা প্রদেশের বিভিন্ন প্রধান বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে এক নতুন সুযোগের সূচনা করেছেন | যা প্রত্যেক ভারতীয় পর্যটকের কাছে অত্যন্ত আকর্ষনীয় হবে বলে তারা আশা করেন | অস্ট্রেলিয়ার বিভিন্ন বিষয়ের এবং বিভিন্ন এলাকার জনপ্রিয়তার কথা বলতে গিয়ে শ্রী কাশিকার আরও বলেন যে গত আগস্ট পর্যন্ত যে ২,৮৬,০০০ ভারতীয় পর্যটক সেই দেশে গিয়েছেন তারা সবাই তাদের দেশের আতিথীয়াতায়ে মুগ্ধ হয়েছেন | তিনি আশা করেন, আগামী দিনেও সেই আন্তরিকতা বজায়ে থাকবে |

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top