News Flash

  • Home
  • Uncategorized
  • গাছে উঠে আত্মরক্ষার চেষ্টা ব্যর্থ, গণধোলাইয়ে খতম পাচারকারী
Image

গাছে উঠে আত্মরক্ষার চেষ্টা ব্যর্থ, গণধোলাইয়ে খতম পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১ নভেম্বর৷৷ গণধোলাইয়ে প্রাণ হারাল এক পাচারকারী৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার বিলোনীয়ার পি আর বাড়ি থানার অধীন উকিল টিলায়৷ সীমান্ত এলাকায় গরু পাচার করার সময় ঐ পাচারকারীকে গ্রামবাসীরা আটক করে গণধোলাই দিয়েছে৷ মৃত যুবকের নাম আব্দুল মান্নান৷ বয়স ২২৷ জানা গিযেছে মঙ্গলবার রাতে উকিল টিলা এলাকা দিয়ে পাঁচ ছয়জন পাচারকারী ১৪টি গরুকে পাচার করার জ্যন সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিল৷ তখন বিষয়টি দেখতে পায় এলাকার কিছু লোক৷ গ্রামের লোকজন একজোট হয়ে পাচারকারীদের ধাওয়া করে৷ তাতে এক পাচারকারী আব্দুল মান্নান একটি গাছের উপর উঠে আত্মরক্ষার চেষ্টা করে৷ বাকিরা পালিয়ে যায়৷ গ্রামবাসীরা রাতের অন্ধকারে কোনওরকমে গাছ থেকে নামিয়ে আনে আব্দুল মান্নানকে৷ সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল৷ তখন ক্ষুব্ধ জনগণ তাকে বেধরক মারধর করে৷ তাতে সে গুরুতর আহত হয়৷ পুলিশ ও বিএসএফ জওয়ানরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসকরা জানায় তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top