News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘবদ্ধ হামলায় নিহত প্রতিবেশী, খুনের মামলায় রোয়ার এগার জনকে যাবজ্জীবন
Image

সংঘবদ্ধ হামলায় নিহত প্রতিবেশী, খুনের মামলায় রোয়ার এগার জনকে যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ রোয়া চামটিলার বাসিন্দা প্রদীপ দেবনাথের উপর সংঘবদ্ধ ভাবে সশস্ত্র হামলার ঘটনায় ১১ জনকে যাবজ্জীবন কারাবাসের আদেশ দিল আদালত৷ উত্তর ত্রিপুরার জেলা ও দায়রা আদালতের বিচারপতি উদিত চৌধুরী এই রায় দেন৷ উল্লেখ্য ২০০৪ সালের ৮ই আগস্ট পানিসাগর থানার রোয়া চামটিলার বাসিন্দা প্রদীপ দেবনাথের উপর ঐ এলাকারই বাসিন্দা এক দল সশস্ত্র যুবক হামলা করে৷ এতে প্রদীপ বাবু গুরুতর ভাবে আহত হন৷ সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই প্রদীপ বাবুর মৃত্যু হয়৷ ঘটনায় প্রদীপ বাবুর স্ত্রী কল্পনা নাথ পুলিশকে এগার জনের নামধাম দিয়ে অভিযোগ করেন৷ বিচারপতি দুটি ধারায় যাবজ্জীবন কারাদন্ড, দশ হাজার টাকা করে জরিমানা এবং অন্য একটি ধারায় আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেন৷ সাজাপ্রাপ্তরা হলেন, দীপক দেবনাথ, সুমন দেবনাথ, ইন্দ্রজিৎ নাথ, সজল দেবনাথ, সেবক দেবনাথ, দীজেন্দ্র দেবনাথ, ধীরেন্দ্র দেবনাথ, স্বদেশ দেবনাথ, নৃপেন্দ্র দেবনাথ, স্বপন দেবনাথ ও শশীমোহন দেবনাথ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top