News Flash

  • Home
  • Uncategorized
  • পদোন্নতিতে সংরক্ষণ মামলায় আদালতে সওয়াল জবাবের কপি দাখিলের আদেশ
Image

পদোন্নতিতে সংরক্ষণ মামলায় আদালতে সওয়াল জবাবের কপি দাখিলের আদেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ পদোন্নতিতে সংরক্ষণ মামলার শুনানি হলেও চূড়ান্ত পর্য্যায়ে পৌঁছায়নি৷ সুপ্রিম কোর্ট মামলায় উভয় পক্ষকে সওয়াল জবাবের লিখিত কপি আদালতে দাখিল করার জন্য বলেছে৷ আগামী সোমবারের মধ্যে তা আদালতে জমা দিতে হবে৷
মঙ্গলবার আদালতের কাছে আইনজীবী পরমজিৎ পাটোয়াল জানতে চান গত কয়েকদিনে এই মামলায় উভয় পক্ষের যে সওয়াল জবাব হয়েছে তাতে আদালত কি মনে করেন৷ তখন বিচারপতি আর ভানুমতী এবং বিচারপতি জোসেফ কুরিয়েনের ডিভিশন বেঞ্চ এই মামলায় উভয় পক্ষকে সওয়াল জবাবের প্রতিলিপি লিখিত আকারে সোমবারের মধ্যে আদালতে জমা দিতে বলেন৷ এর পরই আদালত এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে৷
উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর ধরে রাজ্য সরকারে পদোন্নতির ক্ষেত্রে জেনারেল অফিসাররা বঞ্চিত হয়ে আসছিলেন বলে অভিযোগ উঠে৷ তাঁরা রাজ্য সরকারের পদোন্নতির নিয়মনীতিকে চ্যালেঞ্জ করে উচ্চতম আদালতে মামলা করেন৷ ২০১৫ সালে ত্রিপুরা উচ্চতম আদালতের বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সুপ্রিমকোর্টে কে নাগরাজ মামলার অনুকরণে রাজ্য সরকারের পদোন্নতির নিয়মনীতিকে বাতিল করে রায় প্রদান করে৷ এই রায়ের বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিমকোর্টে আপিল করে৷ সুপ্রিমকোর্ট মামলাটি গ্রহণ করে মামলার নিষ্পত্তি সাপেক্ষে পদোন্নতির ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে৷ কিন্তু তার পরও রাজ্য সরকার বিভিন্ন দফতরে পুরনো নিয়মনীতি মেনেই পদোন্নতি প্রক্রিয়া জারি রাখে৷ যা নিয়ে জেনারেল অফিসার অ্যাসোসিয়েশন এবং আধিকারিক জয়ন্ত চক্রবর্তী ও অন্যান্যরা সুপ্রিমকোর্টে একটি আদালত অবমাননা মামলা করেন৷ তার পর আদালতের রায়ে পুনরায় রাজ্য সরকারের পদোন্নতির ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করা হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top