News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ সম্পর্কের জেরে বিষপানে আত্মঘাতী গৃহবধূ
Image

অবৈধ সম্পর্কের জেরে বিষপানে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ অবৈধ সম্পর্কের জেরে আত্মহত্যা করলেন এক গৃহবধূ৷ ঘটনাটি ঘটেছে আগরতলা শহরের কাছে ডুকলী ঝুলন্ত ব্রীজ এলাকায়৷ মৃতার নাম রূপালী দেবনাথ (২৬)৷ স্বামীর নাম স্বপন দেবনাথ৷ মঙ্গলবার ভোরে রূপালীর মৃত্যু হয়েছে৷ তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
সংবাদে প্রকাশ, রাপালী দেবনাথের স্বামীর বাড়ি মূলত মেলাঘরে৷ তারা ডুকলীতে ভাড়া বাড়িতে থাকে৷ এখানে থাকার সময় এলাকারই বিপ্লব ঋষিদাস নামে এক যুবকের সাথে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠে৷ যদিও সাতমাস আগে এই সম্পর্ক ছিন্ন করে রূপালী৷ সম্পর্ক ছিন্ন হওয়ার পর বিপ্লব ঋষিদাস রূপালীকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করতে থাকে৷ নানা ধরনের ব্লেকমেলিংও করে৷ একসময় বিপ্লবের মানসিক অত্যাচারে অতিষ্ট হয়ে পড়ে রূপালী৷ সোমবার রাতে রূপালী নিজ বাড়িতেই বিষপান করেন৷ তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তার মৃত্যু হয়৷ মৃতার স্বামী জানিয়েছেন রূপালী মৃত্যুর আগেই সবকিছু খুলে বলে যায় স্বামীকে৷ রূপার স্বামী জানিয়েছেন তিনি খুব শীঘ্রই বিপ্লব ঋষিদাসের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top