News Flash

  • Home
  • Uncategorized
  • অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফের ঘাড়ে দায় চাপালেন তথ্যমন্ত্রী
Image

অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফের ঘাড়ে দায় চাপালেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ অনুপ্রবেশকারী ইস্যুতে দায় বিএসএফের ঘাড়ে চাপালেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ তাঁর বক্তব্য রাজ্যে কত সংখ্যক অবৈধ অভিবাসীর অনুপ্রবেশ ঘটেছে এ সংক্রান্ত তথ্য রাজ্য সরকারের কাছে নেই৷ তবে, অনুপ্রবেশ আটকানো এবং এই বিষয়ে সমস্ত রকম খোঁজ খবর ও হিসেব রাখার দায়িত্ব কেবলমাত্র বিএসএফের৷ কারণ, সীমান্ত নিরাপত্তার দায়িত্বে বিএসএফই নিয়োজিত৷ মঙ্গলবার মহাকরণে অবৈধ অভিবাসী অনুপ্রবেশ ইস্যুতে এইভাবেই নিজেদের দায় এড়িয়ে গেলেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী৷ এদিন তাঁর কাছে জানতে চাওয়া হয় সীমান্ত দিয়ে কয়েক হাজার অবৈধ অবিভাসীর অনুপ্রবেশ ঘটেছে৷ এই সম্পর্কে কোন তথ্য রাজ্য সরকারের কাছে রয়েছে কি না৷ জবাবে তিনি বলেন, সোনামুড়া দিয়ে গত পরশু বেআইনীভাবে সীমান্ত অতিক্রম করে আসা আঠারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷ কিন্তু, কয়েক হাজার অবৈধ অবিভাসীর অনুপ্রবেশ ঘটেছে এই খবরের সত্যতা পাওয়া যায়নি৷ ফলে অনুমানের উপর ভিত্তি করে কিছুই বলা সম্ভব নয়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top