News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষা হলে টুকতে গিয়ে গ্রেফতার আইপিএস আধিকারিক
Image

পরীক্ষা হলে টুকতে গিয়ে গ্রেফতার আইপিএস আধিকারিক

চেন্নাই, ৩১ অক্টোবর (হি.স): পরীক্ষা হলে নকল করতে গিয়ে ধরা পড়া নতুন কোন বিষয় নয়। কিন্তু ধৃত পরীক্ষার্থী যদি একজন আইপিএস আধিকারিক হন, তবে তা নিয়ে চাঞ্চল্য ছড়াতে বাধ্য। ঠিক এমনটাই ঘটেছে চেন্নাইয়ে। আইএএস মেইন পরীক্ষা চলাকালীন ব্লু-টুথের মাধ্যমে পরীক্ষা হলে নকল করার সময় ধরা পড়েন সাফির করিম নামে এক আইপিএস আধিকারিক। তামিলনাডুর তিরুনেলভেলি জেলায় সহ-পুলিশ সুপার পদে চাকরি করছিলেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী অত্যাধুনিক প্রযুক্তি ব্লু-টুথের মাধ্যমে হায়দরাবাদে থাকা স্ত্রীয়ের সাহায্যে নকল করছিল ওই পুলিশ আধিকারিক। সেই সময় তাঁকে হাতেনাতে ধরে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট আধিকারিকরা। পুলিশের তরফে জানা গিয়েছে গ্রেফতার হওয়া ওই আইপিএস আধিকারিকের কাছ থেকে একটি ব্লু-টুথ উদ্ধার করা হয়েছে। হাদরাবাদে অভিযুক্ত আইপিএস আধিকারিকের স্ত্রীকে গ্রেফতার করার জন্য একটি দলও পাঠানো হয়েছে।
অভিযুক্ত আইপিএস সাফির কারিমের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৪২০ নম্বর ধারায় প্রতারনা এবং জালিয়াতির মামলা রজু করা হয়েছে। উল্লেখ্য অভিযুক্ত সাফির কারিমের একটি কোচিং সেন্টার রয়েছে। যেখানে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে চাওয়া ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তার এই কোচিং সেন্টারটির শাখা তিরুবনন্তপুরম, কোচি, ভোপাল, কালিকট, হায়দরাবাদে রয়েছে। এর আগে অভিযুক্ত ওই আইপিএস আধিকারিক জানিয়েছিলেন তিনি মালায়ালম সিনে স্টার সুরেশ গোপীকে দেখে অনুপ্রাণিত হয়ে আইপিএস অফিসার হয়েছিলেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top