News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে আবার বৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষকদের
Image

ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে আবার বৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ ত্রিপুরায় বৃষ্টি বাড়ছে না৷ রবিবার সন্ধ্যা থেকে রাজ্যের বিভিন্ন স্থানে হাল্কা থেকে মাঝারি ধরণের

বৃষ্টিস্নাত আগরতলার রাজপথ৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

বৃষ্টিপাত শুরু হয়েছে৷ রাজ্যে সাধারণত এই সময় বৃষ্টিপাত হয়না৷ যদিও এই বছর রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে৷ বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে ফের বৃষ্টিপাত শুরু হল রাজ্যে৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের দখিষণ দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে৷ এইদিকে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায়ও রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ দফতরের পূর্বাভাস অনুযায়ী আমামী ২৪ ঘন্টায় তাপমাত্রা সামান্য উঠে ৩০ ডিগ্রি ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতে পারে৷ দপ্তরের পূর্বাভাস মোতবেক আমামী দু’দিনের মধ্যে ঘূর্ণাবর্তের প্রভাব কেটে যেতে পারে৷ ঘূর্ণাবর্তের প্রভাব কাটলেই পারদ নিম্নমুখী হবে৷ বাড়তে পারে শীতের মাত্রা৷
এদিকে, সম্প্রতি রাজ্যে বন্যার দাপটে সাধারণ মানুষের পাশাপাশি কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে৷ বন্যায় কৃষিক্ষেত্রে পলিমাটি প্রবেশ করায় কৃষকদের মাথায় হাত পরেছে৷ মাথার ঘাম পায়ে ফেলে ঋণ নিয়ে কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে কৃষি ক্ষেতে ফসল লাগিয়েছিল৷ কিন্তু এই বন্যায় কৃষিক্ষেত্রে পলিমাটি প্রবেশ করায় কৃষকদের মাথায় হাত৷ তেলিয়ামুরা কৃষি প্রধান গ্রামগুলিতে এই বন্যায় প্রভাবে প্রচুর ক্ষতি হয়েছে৷ একই সাথে বড় বড় পুকুর ও জলাশয়গুলি থেকে জলের তোড়ে মাছ বেরিয়ে গেছে৷ বহু এলাকার ড্রেন, রাস্তায়ও ব্যাপক ক্ষতি হয়েছে৷ বন্যার সময় আঠারমুড়ায় জাতীয় সরকেও বহুস্থানে মাটি-গাছ ভেঙ্গে ধসে পড়ে৷ এই বন্যায় যেমন মানুষের বাড়িঘর, সম্পত্তির ক্ষতি সাধিত হয়েছে তেমনি কৃষকরাও ব্যাপক ক্ষতি হয়েছে৷ ফলে বাজারে সবজির অগ্ণিমূল্য৷ নাভিশ্বাস উঠছে ক্রেতাদের৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top