News Flash

  • Home
  • Uncategorized
  • আবার অনির্দিষ্টকালের অবরোধের খেলায় মাতল আইপিএফটির এন সিরা
Image

আবার অনির্দিষ্টকালের অবরোধের খেলায় মাতল আইপিএফটির এন সিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ ফের অনির্দিষ্টকালের অবরোধ করলো আইপিএফটি এনসি গোষ্ঠি৷ সোমবার ভোর পাঁচটা থেতে

গন্ডাছড়ায় আইপিএফটির পথ অবরোধ সোমবার৷ ছবি নিজস্ব৷

গণ্ডাছড়ার মহকুমায় রামকুমার চৌধুরী পাড়ায় অনির্দিষ্টকালের রাস্তা অবরোধ শুরু করেছে তারা৷

গণ্ডাছড়া মহকুমা শাসকের কাছে ২৪ দফা দাবি পেশ করেছিলেন আইপিএফটির এনসি গোষ্ঠির শতাধিক সমর্থক৷ কিন্তু, সেই দাবি প্রশাসন হেলায় উড়িয়ে দেওয়ায় সোমবার ভোর থেকেই অনির্দিষ্টকালের অবরোধে বসেন তারা৷ খবর পেয়ে গণ্ডাছড়া মহকুমা শাসক গোবেকর ময়ূর রতিলাল, এসডিপিওর জহর দেববর্মা, গণ্ডাছড়া থানার ওসি দেব প্রসাদ রায় এবং বিরাট পুলিশ বাহিনি ও সিআরপিএফ জওয়ানরা অবরোধ স্থলে ছুটে যান৷ সকাল ৯ টা থেকে অবরোধকারীদের অবরোধ প্রত্যাহার করার জন্য বোঝাতে থাকেন প্রশাসনের কর্তারা৷ কিন্তু, তাদের কোন কথাই শুনতে রাজি হননি অবরোধকারিরা৷ উল্টো চড়া সুরে তাদের দাবি, অবরোধ তখনই প্রত্যাহার হবে যখন ২৪ দফা দাবি মেনে নেবে প্রশাসন৷

আইপিএফটি এনসি গোষ্ঠির কেন্দ্রীয় কমিটির প্রচার সচিব জীবনজয় রিয়াং জানান, গণ্ডাছড়া মহকুমা শাসক তাদের দাবির প্রতি কোন গুরুত্ব দিচ্ছেনা৷ মহকুমা শাসক সবসময়ই প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু তা পূরণে কার্যকরী কোন ব্যবস্থা নেননা৷ তাই ধলাই জেলা শাসক তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিলে, তবেই অবরোধ প্রত্যাহার করা হবে৷

রাতে শেষ পাওয়া খবরে জানা গেছে, ধলাইয়ের অতিরিক্ত জেলা শাসক বিকে চাকমা অবরোধ স্থলে গিয়ে অবরোধকারিদের সাথে আলোচনা করেছেন এবং অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন৷ কিন্তু, তারা অবরোধ প্রত্যাহার করবেন না বলে ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসককে সাফ জানিয়ে দিয়েছেন৷ শ্রী চাকমা অবরোধ প্রত্যাহারে ব্যর্থ হয়ে ফিরে গেছেন বলে জানা গিয়েছে৷ এদিনের এই অবরোধের ফলে নিত্য যাত্রিদের ভোগান্তির শিকার হতে হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top