News Flash

  • Home
  • Uncategorized
  • সঙ্গমে বাঁধা দেওয়া স্ত্রীয়ের গোপনাঙ্গে অ্যাসিড ঢাললো স্বামী
Image

সঙ্গমে বাঁধা দেওয়া স্ত্রীয়ের গোপনাঙ্গে অ্যাসিড ঢাললো স্বামী

কনৌজ, ৩১ অক্টোবর (হি.স.): সঙ্গমে না করায় স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিল স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কোটওয়ালি জেলার বেহরিন গ্রামে। অভিযোগ স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে চেয়ে স্বামী বলপ্রয়োগ করে। পরে স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেয় স্বামী। এর ফলে গুরুতর আহত হন স্ত্রী। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে বাপের বাড়ির লোক তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন অ্যাসিড হামলার ফলে জখম গুরুতর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ছয় বছর হয়েছে ওই দম্পতির বিয়ে হয়েছে। বিভিন্ন পারিবারিক বিষয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত। অন্যদিকে বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। আহত মহিলা দুই সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top