News Flash

  • Home
  • Uncategorized
  • রাবারের এসিড খেয়ে নিহত এক, আহত এক
Image

রাবারের এসিড খেয়ে নিহত এক, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷  মদ বিক্রেতার ভুলে মদের পরিবর্তে রাবারের এসিড কেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিসালগড় থানাধীন বংশীবাড়ি বেলাবড় এলাকার বাসিন্দা ভদ্রাই দেববর্মা (৩৫)৷ একই ঘটনায় লালসিংমুড়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বিষ্ণু দেবনাথকে গুরুতরপ আহত অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে বহিঃরাজ্যে রেফার করা হয়েছে৷ ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, লালসিংমুড়া বাজারের নিয়মিত দেশী মদ বিক্রেতা হরিনন্দ দেববর্মা (৩৮) বংশীবাড়ি এক বোতল রাবার গাছের লেটেক্স প্রক্রিয়াকরণে ব্যবহৃত এসিড জনৈক মনোরঞ্জন দেবনাথকে দেওয়ার কথা ছিল৷ কিন্তু ভুলক্রমে মদের বদলে ভদ্রাই এবং বিষ্ণুকে সেই এসিড দিয়ে দেওয়া হয়৷ এতেই ঘটে বিপত্তি এবং একজনের প্রাণ গেল ও অপরজনের প্রাণ সংশয় দেখা দিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top