News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের জন্য লৌহমানব যা করেছেন তার জন্য আমরা গর্বিত : প্রধানমন্ত্রী
Image

দেশের জন্য লৌহমানব যা করেছেন তার জন্য আমরা গর্বিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): স্বাধীনতা এবং পরবর্তী সময়ে দেশের জন্য সর্দার বল্লভভাই প্যাটেল যা করেছেন তার জন্য আমরা গর্বিত| সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪২ তম জন্মবার্ষিকীতে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৮৭৫ সালের ৩১ অক্টোবর, এই দিনই জন্মগ্রহণ করেছিলেন স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল| সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার দিল্লির ধ্যান চাঁদ স্টেডিয়ামে ‘রান ফর ইউনিটি’-র সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘স্বাধীনতা এবং পরবর্তী সময়ে দেশের জন্য সর্দার বল্লভভাই প্যাটেল যা করেছেন তার জন্য আমরা গর্বিত|’ প্রধানমন্ত্রীর কথায়, ‘ভারত বৈচিত্র্যে ভরা দেশ| বৈচিত্র্যের মধ্যেই ঐক্যই আমাদের বিশেষত্ব|’
এখানেই শেষ নয়, কোনও নির্দিষ্ট দলের নাম না করেই প্রাক্তন কেন্দ্রীয় সরকার গুলি বিশেষ করে কংগ্রেসের বিরুদ্ধে এদিন সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অভিযোগ করেছেন, ‘দেশের প্রগতি ও উন্নতির জন্য সর্দার বল্লভভাই প্যাটেল যা করেছেন তার স্বীকৃতি তাঁকে দেওয়া হয়নি| কিন্তু, ভারতের যুব সমাজ তাঁকে এবং দেশ গড়তে তাঁর ভূমিকাকে শ্রদ্ধা করে|’
লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী| মঙ্গলবার ‘রান ফর ইউনিটি’-দেড় কিলোমিটার দৌড়ে অংশ নেন সর্দার সিং, দীপা কর্মকার, সুরেষ রায়না এবং কারনাম মালেশ্বরীর মতো বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা| এছাড়াও জন্মবার্ষিকীতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top