News Flash

  • Home
  • Uncategorized
  • এলফিনস্টোন রোড স্টেশনে ফুট ব্রিজ তৈরিতে সাহায্য করবে ভারতীয় সেনাবাহিনী
Image

এলফিনস্টোন রোড স্টেশনে ফুট ব্রিজ তৈরিতে সাহায্য করবে ভারতীয় সেনাবাহিনী

মুম্বই, ৩১ অক্টোবর (হি.স) : এলফিনস্টোন রোড স্টেশনে চত্বরে এবার ফুট ব্রিজ তৈরি করতে সাহায্য করবে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার মুম্বইয়ের এলফিনস্টোন রোড স্টেশনটি পরিদর্শন করেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল, প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমন। তাদের সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন এলফিনস্টোন রোডসহ মুম্বইয়ের আরও দুইটি স্টেশনের ফুট ওভার ব্রিজ তৈরি করতে সেনাবাহিনী সহায়তা নেওয়া হবে। তিনি আরও বলেন আগামী বছরের ৩১ শে জানুয়ারির মধ্যে ওই ফুট ওভার ব্রিজগুলির কাজ শেষ হবে।
উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর এক মর্মান্তিক দুর্ঘটনায় পদপৃষ্ট হয়ে নিহত হন ২৩ জন মানুষ। তারপর থেকে ওই স্টেশনে ভিড় সামাল দেওয়ার জন্য পুলিশ পোস্টিং বসিয়েছে রেল কর্তারা। এই দুর্ঘটনার পরে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে যাত্রী সুরক্ষার জন্য তৎপর হয়ে ওঠে রেলমন্ত্রক। সেই সূত্রে বৈদ্যুতিক সিড়ির ব্যবহার, বাড়তি ফুট ওভার ব্রিজের পাশাপাশি যাত্রী সুরক্ষার জন্য বাড়তি রেলকর্মী নিয়োগের মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top