News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাট নির্বাচনকে মাথায় রেখে নজিরবিহীন ভাবে বিজেপিকে আক্রামণ রাহুলের
Image

গুজরাট নির্বাচনকে মাথায় রেখে নজিরবিহীন ভাবে বিজেপিকে আক্রামণ রাহুলের

নয়াদিল্লি,৩০ অক্টোবর (হি.স) : গুজরাট নির্বাচনকে মাথায় রেখে বিজেপির বিরুদ্ধে মরিয়া হয়ে জমি রক্ষা করার লক্ষ্যে নেমেছে কংগ্রেস। আর তাই দলের সাধারণ সম্পাদকদের বৈঠকে কংগ্রেসের সহসভাপতি রাহুল গাঁধী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ৮ ই নভেম্বর কালা দিবস পালন করবে কংগ্রেস। বিজেপির আর্থিক সংস্কারকে জোড়া টর্পোডো হানার সঙ্গে তুলনা করেছেন রাহুল গান্ধী।
তিনি জানিয়েছেন নোট বাতিল বিরাট আঘাত হেনেছে, বিপর্যয় ডেকে এনেছে। ৮ নভেম্বর একটা দুঃখের দিন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনটা উদযাপন করতে বলেছেন। এতেই বোঝা যাচ্ছে, মানুষের দুর্দশা, যন্ত্রণা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন তিনি।
ওইদিকে দুর্নীতি বিরুদ্ধে তোপ দেগে পাল্টা কালো টাকা বিরোধী দিবস পালন করবে বলে ঘোষণা করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর জিএসটি এবং নোট বাতিলকে টর্পেডোর সঙ্গে তুলনা করেছেন রাহুল, তার মতে দুটি টর্পেডো ছুঁড়ে দেশের অর্থনীতিকে আঘাত করেছেন মোদী-একটি নোট বাতিল, অপরটি জিএসটি। তার মতে দুটিই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে দিয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top