News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের পক্ষে লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন আশ্রয় দেওয়া সম্ভব নয় : খালেদা জিয়া
Image

বাংলাদেশের পক্ষে লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন আশ্রয় দেওয়া সম্ভব নয় : খালেদা জিয়া

ঢাকা, ৩০ অক্টোবর (হি.স.) : বাংলাদেশ খুব গরিব দেশ। বাংলাদেশের পক্ষে লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন রাখা সম্ভব নয়। তাই রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে হবে। সোমবার দুপুরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করার সময় একথা বলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

এদিন রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে কক্সবাজার শহর থেকে উখিয়ার শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন। এদিন ময়নার কোনা শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণ করেন তিনি। পাশাপাশি খালেদা জিয়া এদিন অভিযোগ করেন, রোহিঙ্গা শরণার্থীদের পাশে সরকার যথাযথভাবে দাঁড়ায়নি। রোহিঙ্গাদের মায়ানমারে ফেরাতে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া চালাচ্ছে না বাংলাদেশ।

এদিন মায়ানমার সরকারের প্রতি আবেদন জানিয়ে বিএনপি-র চেয়ারপার্সন বলেন, মানবতার স্বার্থে আপনাদের নিজের দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। নিরাপত্তা-সহ সব ধরনের নাগরিক অধিকার তাঁদের দেওয়া দরকার বলে দাবি জানান খালেদা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top