News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হতে চলেছেন আসিয়ানভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রীরা
Image

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হতে চলেছেন আসিয়ানভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রীরা

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): আসন্ন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হতে চলেছেন আসিয়ানভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রীরা। অ্যাক্ট ইস্ট নীতিতে পূর্বের দেশগুলির সঙ্গে সম্পর্ক জোরদার করার নীতি নিয়েছে মোদী সরকার। সূত্রের খবর, এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতের আমন্ত্রণ স্বীকার করেছেন ভিয়েতনাম ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। ভিয়েতনামের প্রধানমন্ত্রী জুয়ান ফুক ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর লি সিয়েন লুং থাকবেন কুচকাওয়াজের অনুষ্ঠানে। মালয়শিয়ার প্রধানমন্ত্রীর নজীব রজকের ভারত আসাও মোটামুটি নিশ্চিত।
মায়ানামার, কম্বোডিয়ার মতো দেশগুলির রাষ্ট্রনায়করাও থাকতে পারেন। সূত্রের খবর, আসিয়ানভুক্ত দশটি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে দু’বার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে একাধিক অতিথি ছিলেন। ১৯৬৮ সালে তত্কালীন যুগোশ্লাভিয়া ও সোভিয়েত ইউনিয়নের প্রিমিয়ার উপস্থিত ছিলেন। ১৯৭৪ সালে এই দু’জনের সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও।
ভারত-আসিয়ান বন্ধুত্ব শীর্ষক সম্মেলনেও যোগ দেবেন আসিয়ানভুক্ত দেশগুলির রাষ্ট্রনায়করা। সম্প্রতি আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত সম্পর্কে মজবুত করার উপরে জোর দিয়েছে মোদী সরকার। চিনকে চাপে রাখতে আসিয়ানভুক্ত দেশগুলিকে পাশে নিয়েছে ভারত। বেজিংয়ের আগ্রাসনের মোকাবিলায় ভিয়েতনামের গুরুত্বপূর্ণ সহযোগী নয়াদিল্লি। আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের ব্যবসাও বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ সালে ব্যবসা ছিল ৬৫ মার্কিন ডলার। ২০১৬-১৭ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭০ বিলিয়ন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top