News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে মন্ত্রীর কনভয়ের ধাক্কায় নিহত ৮ বছরের বালক
Image

উত্তরপ্রদেশে মন্ত্রীর কনভয়ের ধাক্কায় নিহত ৮ বছরের বালক

লখনউ, ২৯ অক্টোবর (হি.স) মন্ত্রীর কনভয় পিষে দিল আট বছরের এক বালককে। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গন্ডা জেলার কলোনেলগঞ্জ-পরাশপুররোডে। রাজ্যের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের কনভয়ে থাকা একটি গাড়ি ধাক্কা মারে ওই বালককে। ঘটনা জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় জুড়ে। নিহত বালকের বাবা বিশ্বনাথ জানিয়েছেন ঘটনাস্থলেই তার পুত্রের মৃত্যু হয়। পুলিশের কাছে তিনি এফআইআর দায়ের করেছেন। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের দাবি তিনি জানতেন না যে তারই কনভয়তে থাকা গাড়ি ওই শিশুকে ধাক্কা মেরেছে। রাজ্য সরকারের তরফ থেকে ডিজিপির কাছ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top