News Flash

  • Home
  • Uncategorized
  • অনশন বিক্ষোভ প্রত্যাহার করে নিলেন এইমসের আবাসিক চিকিৎসকরা
Image

অনশন বিক্ষোভ প্রত্যাহার করে নিলেন এইমসের আবাসিক চিকিৎসকরা

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): অবশেষে অনশন বিক্ষোভ প্রত্যাহার করে নিলেন এইমসের আবাসিক চিকিৎসকরা৷ তবে তাদের প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন তাঁরা৷ রবিবার এইমস চত্বর থেকে তাদের বিক্ষোভ উঠে গেলেও, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার বাড়ির সামনে তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদে বসছেন বলে খবর৷
সপ্তম বেতন কমিশনের সুপারিশ ঠিকমতো কার্যকর না হওয়ার অভিযোগে অনশনে বসেছিলেন এইমসের আবাসিক চিকিৎসকেরা৷ তবে অনশন চললেও, কর্মবিরতিতে ছিলেন না তাঁরা৷ অনশনের মধ্যেই কাজ চলছিল এইমসে৷ রবিবার আবাসিক ডাক্তারদের পক্ষ সংগঠনের সভাপতি হরজিত সিং ভাট্টি জানান, এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রতিবাদ দেখাবেন চিকিৎসকরা৷ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এই ইস্যুতে আলোচনা চাইছেন তাঁরা৷ তাদের অনশন প্রতিবাদের প্রতি কেন্দ্র সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ করে সংগঠনের বক্তব্য এইমসের কাজ ব্যাহত হলেও সরকারের কিছু যায় আসেনা৷ তবে চিকিৎসকরা মানবিক৷ তাই এবার প্রতিবাদ হবে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে৷
এইমসের প্রতি কেন্দ্র বিমাতৃসূলভ আচরণ করছে বলে অভিযোগ চিকিৎসকদের৷ অন্যান্য স্বশাসিত সংস্থাগুলিতে সপ্তম পে কমিশন সঠিকভাবে প্রয়োগ হলেও, এইমসে তা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করা হলেও, কোনও কাজ হয়নি বলে জানা গিয়েছে৷ অনশন চতুর্থদিনে পড়লেও চিকিৎসকদের স্বাস্থ্যের অবনতি নিয়ে কোনও খোঁজ খবর নেয়নি স্বাস্থ্যমন্ত্রক৷ তাই আবাসিক চিকিৎসকদের অভিযোগ, দাবি মানা হচ্ছে না। আর সেই দাবি যতদিন না মানা হবে, প্রতিবাদ চলবে৷
প্রসঙ্গত, এই বিক্ষোভে রয়েছে এইমসের নার্সদের সংগঠন, অফিসারদের সংগঠন, বিজ্ঞানীদের সংগঠন, ছাত্র সংসদ ও কর্মচারী সংগঠন৷ তাঁদের বক্তব্য, প্রশাসনিক গাফলতিতেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছেন না তাঁরা। স্বাস্থ্যমন্ত্রকও প্রাপ্য বেতন ও বকেয়া দেওয়ার উদ্যোগ নিচ্ছে না। সেই কারণেই দায়িত্বশীল নাগরিক হিসেবে রোগীদের সঙ্গে অসহযোগিতা না করেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top