News Flash

  • Home
  • Uncategorized
  • ফরাসি ওপেনের শেষ চারে সিন্ধু-শ্রীকান্ত
Image

ফরাসি ওপেনের শেষ চারে সিন্ধু-শ্রীকান্ত

প্যারিস, ২৮ অক্টোবর (হি.স.) : ফরাসি ওপেন সুপার সিরিজে ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের ঝড় অব্যাহত থাকল৷ তবে ভারতের জন্য খারাপ খবর হল শনিবার সেমিফাইনালে মুখোমুখি হবেন ভারতের দুই তারকা খেলোয়াড় শ্রীকান্ত ও প্রণয়৷ দু’জনের একজন ফাইনালে পৌঁছবেন৷ আর মহিলা সিঙ্গলসে সাইনা নেহওয়াল দ্বিতীয় রাউন্ডে ছিটকে গেলেও খেতাব জয়ের আশা দেখাছেন সিন্ধু৷ সিঙ্গলসের শেষ চারে ভারতের তিনি প্রতিনিধি৷ মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছলেন দেশের এক নম্বর মহিলা খেলোয়াড় পিভি সিন্ধু৷ আর পুরুষ সিঙ্গলসের শেষ চারে উঠেছেন কিদাম্বী শ্রীকান্ত ও এইচএস প্রণয়৷

রিও অলিম্পিকে রুপো জয়ী সিন্ধু কোয়ার্টার ফাইনালে চিনের চেন য়ুফেইকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছন৷ দ্বিতীয় বাছাই সিন্ধুর পক্ষে ম্যাচের ফল ২১-১৪, ২১-১৪৷ মাত্র ৪০ মিনিটে চিনা প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দেন হায়দরাবাদি৷ ফাইনাল ওঠার লড়াইয়ে সিন্ধু কোর্টে নামবেন জাপানের আকানে ইমাগুছির বিরুদ্ধে৷

অন্যদিকে পুরুষ সিঙ্গলসে গত সপ্তাহে ডেনমার্ক ওপেন জয়ী শ্রীকান্ত চিনের শি উকিকে হারিয়ে ফরাসি ওপেন সুপার সিরিজের শেষ চারে ওঠেন৷ প্রথম গেম হেরেও দারুণ প্রত্যাবর্তন করে ম্যাচ পকেটে পুরেন ভারতীয় তারকা৷ চিনা প্রতিদ্বন্দ্বীকে ৮-২১, ২১-১৯, ২১-৯ গেমে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেন শ্রীকান্ত৷ পুরুষদের অন্য কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিওন জিনকে স্ট্রেট গেমে (২১-১৬, ২১-১৬) হারিয়ে সেমিফাইনালে ওঠেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top