News Flash

  • Home
  • Uncategorized
  • মছিলিপটনম এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, তুমুল আতঙ্ক
Image

মছিলিপটনম এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, তুমুল আতঙ্ক

হায়দরাবাদ, ২৮ অক্টোবর (হি.স.): নয়া আতঙ্ক ভারতের রেলে| শুক্রবার রাতে অন্ধ্রপ্রদেশের ইন্দুপল্লি রেল স্টেশনের কাছে আগুন লাগে যায় মছিলিপটনম এক্সপ্রেসের ইঞ্জিনে| তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়| রেল সূত্রের খবর, শুক্রবার রাত ১০.৩০ মিনিট নাগাদ মছিলিপটনম এক্সপ্রেস ইন্দুপল্লি রেল স্টেশনে ঢোকা মাত্রই দেখা যায় দাউদাউ করে জ্বলছে ইঞ্জিন| প্রায় সঙ্গে সঙ্গেই রেল কর্তৃপক্ষকে অবগত করেন চালক| ইঞ্জিনের পরবর্তী দু’টি বগির যাত্রীদের ট্রেন থেকে নামতে অনুরোধ করা হয়|

রেল কর্তৃপক্ষের তরফে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কী কারণে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top