News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতীক্ষার অবসান, আজ আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রা
Image

প্রতীক্ষার অবসান, আজ আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ উৎসবের মেজাজে আগরতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে সূচনা প্রস্তুতি চলছে৷ শনিবার দুপুর ১ টায় রাজ্যবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান হবে৷ সবুজ পতাকা দেখিয়ে রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহেন আগরতলা-আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেসের সূচনা করবেন৷ এই উপলক্ষ্যে আগরতলা স্টেশনে মঞ্চ থেকে শুরু করে যাবতীয় সমস্তরকম আয়োজন করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷
শুক্রবার এক প্রেস বিবৃতিতে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণব জ্যোতি শর্মা জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলে গোহাটী এবং ইটানগরের পর আগরতলা থেকে দিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেসের পরিষেবা শুরু হচ্ছে৷ নয়াদিল্লি আনন্দবিহার স্টেশন পর্যন্ত এই ট্রেন ২৪১৩ কিলোমিটার ৪১ ঘন্টায় অতিক্রম করবে৷ প্রতি সোমবার আগরতলা থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় রওয়ানা দিয়ে রাজধানী এক্সপ্রেস আনন্দবিহার স্টেশনে বুধবার বেলা ১১টা ২০ মিনিটে পৌঁছাবে৷ আনন্দবিহার স্টেশন থেকে প্রতি বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এই ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেবে এবং শুক্রবার দুপুর দেড়টায় এসে পৌঁছাবে৷ এই রুটে বাণিজ্যিক স্টপেজগুলি হল ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর, নিউ হাফলং, হোজাই, গোয়াহাটী, কামাক্ষ্যা, রঙিয়া, বরপেটা রোড, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারৌণী, পাটলিপুত্র, মুঘলসরাই, এবং কানপুর৷ আপাতত নিউ করিমগঞ্জ স্টেশনে এই ট্রেন দাঁড়াবেনা৷ আগামী মাসে ওই স্টেশনে প্লেটফর্মের কাজ সমাপ্ত হওয়ার পর রেল বোর্ড অনুমতি দিলে তখন সেখানে ট্রেন দাঁড়াবে৷ এদিকে, এই ট্রেনে প্রথম শ্রেণীর কামড়ায় সফরে ভাড়া হবে ৭০৬০ টাকা৷ এসি ২ টায়ারে ৪৩৩০ টাকা এবং এসি ৩ টায়ারে ৩২০০ টাকা ভাড়া হবে আগরতলা থেকে দিল্লি পর্যন্ত৷ তবে, এসি ২ টায়ার এবং ৩ শ্রেণীর টায়ারে ফ্লেক্সি ভাড়া হবে৷ অন্য সমস্ত রাজধানীতে যে ধরনের পরিষেবা দেওয়া হয় সবই এই ট্রেনেও প্রদান করা হবে৷
আগামীকালের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যপাল তথাগত রায়৷ তাছাড়া থাকবেন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, পরিবহন মন্ত্রী মানিক দে, রাজ্যের তিন সাংসদ এবং স্থানীয় বিধায়ক দিলীপ সরকার৷ ইতিমধ্যে রেলের বেশ কয়েকজন পদস্থ আধিকারিক আগামীকালের অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে আগরতলায় এসেছেন৷ পুর্বোত্তর সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চাহাতে রাম সহ মালিগাওয়ের কয়েকজন পদস্থ আধিকারিক আগামীকাল সকালে আসবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top