News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত ও বাংলাদেশের পরিমন্ডল বিষাক্ত হয়ে উঠেছে ঃ মুখ্যমন্ত্রী
Image

ভারত ও বাংলাদেশের পরিমন্ডল বিষাক্ত হয়ে উঠেছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ ভারত এবং বাংলাদেশের আভ্যন্তরিন পরিস্থিতি একই অবস্থায় রয়েছে৷ দুই দেশেই পরিমন্ডল বিষাক্ত হয়ে উঠেছে৷ তাই, এখন মানুষের মধ্যে একতা ও সংহতির চেতনা সুদৃঢ় করতে হবে৷ তা না হলে নিজ নিজ দেশে একতা বিপন্ন হবে৷ শুক্রবার আগরতলায় রোটারি ইন্টান্যাশনালের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এই সম্মেলনের থিম হলো দুই দেশের মধ্যে সম্পর্কের সেতু বন্ধন৷ মুখ্যমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ধর্মের নামে দল গঠন বেআইনি৷ ধর্মের কথা বলে আমাদের দেশেও বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে৷ তাতে, দেশের পরিমন্ডল বিষাক্ত হয়ে উঠছে৷ তিনি বলেন, বাংলাদেশের আভ্যন্তরিন পরিস্থিতিও প্রায় একরকম৷ ফলে, দুই দেশের সমস্যাও একই ধরনের৷ তাঁর মতে, মানুষের মধ্যে একতা ও সংহতির চেতনা সুদৃঢ় করতে হবে৷ তাঁর বক্তব্য, ব্রিটিশরা যে বিষ বৃক্ষ রোপন করে গিয়েছিলেন তার বোঝা আজও দেশ বয়ে বেড়াচ্ছে৷ দ্বিজাতি তত্বের নামে দেশ সেদিন দ্বিখণ্ডিত হয়েছিল৷ ধর্মের নামে দেশ ভাগ করা হয়েছিল৷ আজ আবারও ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা শুরু হয়েছে৷ একই অবস্থা বাংলাদেশেরও৷ সেখানেও একুই ইস্যুতে পরিস্থিতি সবসময় উত্তপ্ত হয়ে থাকে৷ তাঁর মতে, মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে না পারলে নিজ নিজ দেশে একতা বিপন্ন হবে৷ তাই তাঁর উপদেশ, বাস্তব পরিস্থিতি উপলব্ধির মধ্যে রাখতে হবে৷ রোটারিয়ানদেরও এই মঞ্চে দাঁড়িয়ে তিনি বিষয়টি নিয়ে গভির ভাবে ভেবে দেখার জন্য অনুরোধ করেছেন৷
এদিকে, এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক ত্রিপুরা এবং ভারতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷ মুক্তি যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশ কখনো ভুলবে না, তা আবারও তিনি জানিয়েছেন৷ তিনি বলেন, বাংলাদেশের বিপদের বন্ধু ভারত৷ ত্রিপুরাবাসীও বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে থাকেন৷ তাই তিনি এদেশের বাংলাদেশের প্রতি সমস্তরকম সহায়তার জন্য কৃতজ্ঞতা জানাতে কোন খামতি রাখেননি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top