News Flash

  • Home
  • Uncategorized
  • সালাউদ্দিনের ছেলের বাড়িতে এনআইএ তল্লাশি, বাজেয়াপ্ত ল্যাপটপ ও নথি
Image

সালাউদ্দিনের ছেলের বাড়িতে এনআইএ তল্লাশি, বাজেয়াপ্ত ল্যাপটপ ও নথি

নয়াদিল্লি ও শ্রীনগর, ২৬ অক্টোবর (হি.স.): হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফের বাড়িতে তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)| ২০১১ সালের সন্ত্রাসে অর্থ যোগানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় গত মঙ্গলবারই গ্রেফতার করা হয় হিজবুল মুজাহিদিন প্রধানের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফকে| এরপর বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ বদগাম জেলার সইবুগ গ্রামে ইউসুফের বাড়িতে তল্লাশি অভিযান চালান এনআইএ-র গোয়েন্দারা| গোয়েন্দারা জানিয়েছেন, ইউসুফের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫টি সেলফোন, ২টি হার্ডডিস্ক, ল্যাপটপ ও নথি বাজেয়াপ্ত করেছে এনআইএ|
সৌদি আরবে হিজবুল মুজাহিদিন নেতা আইজাজ আহমেদ ভাটের সঙ্গে ইউসুফের প্রত্যক্ষ যোগ থাকার প্রমাণ মিলেছে| ভূস্বর্গে নাশকতা চালাতে ইউসুফ আইজাজের থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন মারফত্ টাকাও নিয়েছে| ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর চারবার হিজবুলের থেকে টাকা গ্রহণ করেছে ইউসুফ|
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর সরকারের কৃষি দফতরের সহকারী গ্রামীণ বিকাশ আধিকারিকের পদে নিযুক্ত ছিলেন মহম্মদ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাহুদ্দিনের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফ| বদগামের সুইবাগ গ্রামে পরিবার নিয়ে থাকে ইউসুফ| সন্ত্রাসে অর্থ যোগানের দায়ে ইউসুফকে এর আগে সমন পাঠিয়েছিল এনআইএ| গত মঙ্গলবার এনআইএ দফতরে পৌঁছন মাত্রই সালাহুদ্দিনের ছেলে ইউসুফকে গ্রেফতার করে এনআইএ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top