News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণের দাবীতে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেন আশা সহায়িকারা
Image

নিয়মিতকরণের দাবীতে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেন আশা সহায়িকারা

মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য সরকারের উপর চাপা বাড়িয়ে আন্দোলনমুখী আশা সহায়িকারা৷ সরকারী বঞ্চনায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন একটি প্রতিনিধি দল৷ অভিযোগ, ২০০৭ সালে এনআরএইচ এম প্রকল্প রাজ্যে চালু হওয়ার সময় সবাই আশা কর্মী হিসাবে নিয়োজিত হয়েছিলেন৷ ২০১১ সালে মাধ্যমিক উত্তীর্ণরা আশা সহায়িকা অর্থাৎ ফেসিলিয়েটর হিসাবে স্বীকৃতি পায়৷ দুবার বিধানসভা ভোট কেটে গেলেও ক্ষমতাসীন সরকার আশা ফেসিলিয়েটদের আত্মসম্মানবোধ ও আর্থিক দৈন্যতা দূর করেনি৷ মুখ্যমন্ত্রী ন্যায্য দাবী দাওয়া মেনে সরকারী স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি প্রদানে গড়িমসি করলে আন্দোলন তেজী করার হুশিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা৷ পুর নিগম এলাকায় ৪৫৮ জন আশা কর্মীকে গাইড করার জন্য ৮ জন ফেসিলিয়েটর নিয়োজিত৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ১৭০০ টাকা সাম্মানিক নিয়োগ পেয়ে কাজ করে চললেও মুখ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি দেয়নি৷ রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের গাইড লাইন মেনে অবিলম্বে আশা ফেসিলিয়েটরের শূন্যপদে নিয়োগ করা, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবীতে আন্দোলন তেজী করার হুশিয়ারী দিয়েছেন আশা ফেসিলিয়েটররা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top