News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে দুঃসাহসীক চুরি, থানায় ডেপুটেশন ব্যবসায়ীদের
Image

চুড়াইবাড়িতে দুঃসাহসীক চুরি, থানায় ডেপুটেশন ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ অক্টোবর৷৷ পুনরায় চুরাইবাড়ি থানার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চুরাইবাড়ি রেল তেমাথা সংলগ্ণ এলাকায় দুঃসাহসীক চুরি৷ গতকাল গভীর রাতে চুরাইবাড়ি থানাধীন রেল তেমাথা এলাকায় নিশি কুটম্বুরা একটি দোকানে হানা দেয়৷ রেল তিমাথার সরকারি ডাকঘরের পেছনের বারান্দার দরজা ভেঙ্গে পাশের হানিম উদ্দিনের গালামালের দোকানে ডুকে৷ সাফাই অভিযান চালায় চোরের দল৷ ভোর বেলা দোকানের পেছনে থাকা বাড়ীর মালিক দরজা ভাঙ্গা দেখে দোকানের মালিককে খবর দিলে মালিক হানিম উদ্দিন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন৷ চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এদিকে দোকানের মালিক হানিম উদ্দিন জানান চোরের দল উনার দোকানের পিছনের জানালা ভেঙ্গে দোকানে প্রবেশ করেছে৷ দোকান থেকে নগদ অর্থ সহ অন্যান্য প্রায় ২৫ হাজার টাকার সামগ্রী নিয়ে গেছে৷ তবে পুলিশি ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন৷ অপরদিকে ডাকঘরের পোষ্ট মাস্টার জানান, উনার ডাকঘরে চোর প্রবেশ করেনি৷ ডাকঘরের পেছনের বারান্দার করিডোরকে ব্যবহার করেছে চোরের দল৷ তাই ডাকঘর অক্ষত অবস্থায় আছে বলে জানান পোষ্ট মাস্টার৷ পাশাপাশি এলাকাবাসীও পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ণ তুলেন৷ তারপর চুরাইবাড়ি রেল তেমাথার সকল ব্যাবসায়ীরা একত্রিত হয়ে চুরাইবাড়ি থানার ওসি বিজয় সেনের কাছে ডেপুটেশন দেন৷ অতিসত্ত্বর ঐ চোরের দলকে আটক করার দাবী করেন৷ এলাকাবাসীদের বক্তব্য যদি চুরাইবাড়ি থানার পুলিশ অতিসত্ত্বর ঐ চোরের দলকে আটক না করে তাহলে আগামী  দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন বলেও এলাকাবাসী হুঙ্কার দেন৷

Releated Posts

শান্তি ও স্থিতিশীলতার পথে নাগাল্যান্ড, ভারত ও বিশ্বের সঙ্গে যোগাযোগও বাড়ছে: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ড বর্তমানে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাজ্যে পরিণত হয়েছে এবং দেশের অন্যান্য অংশের পাশাপাশি বিশ্বের…

ByByNews Desk Sep 5, 2026

উচ্চঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ভারতীয় নাবিকদের নজরদারিতে ডিজিএমএ-র নতুন ট্র্যাকিং মডিউল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় পতাকাবাহী এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের গতিবিধি নজরে রাখতে ই-ন্যাভিক (ই-নাভিক)…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top