News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকার দেওয়া সন্ত্রাসবাদীদের তালিকায় হাফিজ সঈদের কোন উল্লেখ নেই দাবি পাকিস্তানের
Image

আমেরিকার দেওয়া সন্ত্রাসবাদীদের তালিকায় হাফিজ সঈদের কোন উল্লেখ নেই দাবি পাকিস্তানের

ইসলামাবাদ, ২৬ অক্টোবর (হি.স.) পাকিস্তানের কাছে তুলে দেওয়া ৭৫ জন সন্ত্রাসববাদীদের নামের তালিকায় হাফিজ সঈদের কোন উল্লেখ নেই বলে দাবি করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের সংসদের উচ্চকক্ষে দেওয়া এক বিবৃতিতে খাজা আসিফ বলেন আমেরিকার স্বরাষ্ট্র সচিব রেক্স টিলারসনের পাকিস্তান সফরকালে পাকিস্তান প্রশাসনকে দেওয়া ৭৫ জন সন্ত্রাসবাদীদের নামের তালিকার কোথাও হাফিজ সঈদের কোন উল্লেখ নেই। তার দাবি পাল্টা পাকিস্তানও ১০০ জন সন্ত্রাসবাদীর তালিকা আমেরিকার হাতে তুলে দিয়েছে। তিনি জানিয়েছেন তালিকার শীর্ষে রয়েছে হাক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসবাদী সংগঠনের নাম। কিন্তু সেই সংগঠনের কেউ পাকিস্তানি নয় বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য ২০০৮ সালে মুম্বই হামলার পেছনে প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করেছিলেন হাফিজ সঈদ। বর্তমানে তিনি পাকিস্তানের গৃহবন্দী হয়ে আছেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top