News Flash

  • Home
  • Uncategorized
  • ২৮ দফা দাবী আদায়ে মহাকরণ অভিযান ভারতীয় মজদূর সংঘের
Image

২৮ দফা দাবী আদায়ে মহাকরণ অভিযান ভারতীয় মজদূর সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ ২৮ দফা দাবীতে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে বুধবার মহাকরণ অভিযান

ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে মহাকরণ অভিযান করা হয় বুধবার৷ ছবি নিজস্ব৷

করা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷ মিছিলের নেতৃত্বে ছিলেন এন থাম্বারিয়া এবং সুনিল তিরুই৷ তারা সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব৷ তাছাড়াও এদিন সংগঠনের রাজ্য কমিটির নেতৃত্বরা ছিলেন মহাকরণ অভিযানে৷
যেসব দাবীতে এই মহাকরণ অভিযান সেগুলির মধ্যে রয়েছে, ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের জন্য অবিলম্বে সপ্তম পে কমিশনের সুপারিশ চালু করতে হবে এবং ১লা জানুয়ারী ২০১৬ তারিখ থেকে বকেয়া নগদে প্রদান করতে হবে৷ সরকারী অধিগৃহীত সংস্থা ও ত্রিপুরা ম্যাডিকেল কলেজের সমস্ত কর্মচারীদের রাজ্য সরাকরী কর্মচারীদের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে৷ জুটমিলকে অধিগৃহীত সংস্থা হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং আদালতের নির্দেশ অনুসারে বিভিন্ন দপ্তরের ও সংস্থার শ্রমিক এবং কর্মচারীদের পাওনা বকেয়া অতিসত্বর মিটিয়ে দিতে হবে৷ তাছাড়া ২৫ বছরের পরিবর্তে ২০ বছর চাকুরী করলেই অবসরের ক্ষেত্রে পূর্ণসুবিধা প্রদান করতে হবে৷ অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে বাষট্টি বছর করারও দাবী জানানো হয়েছে৷ এই মিছিল সার্কিট হাউস এলাকায় পৌঁছতেই পুলিশ আটকে দিয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top