News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতি মামলায় আরও বিপাকে নওয়াজ শরিফ, জারি গ্রেফতারি পরোয়ানা
Image

দুর্নীতি মামলায় আরও বিপাকে নওয়াজ শরিফ, জারি গ্রেফতারি পরোয়ানা

ইসলামাবাদ, ২৬ অক্টোবর (হি.স.): পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল পাকিস্তানের একটি আদালত| দুর্নীতি মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে নওয়াজ শরিফের বিরুদ্ধে| একইসঙ্গে আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে নওয়াজ শরিফের আইনজীবীর আবেদন খারিজ করেছেন বিচারপতি মহম্মদ বাশির| এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ নভেম্বর|
আদালতে হাজিরা যাতে না দিতে হয়, সে জন্য আইনজীবী মারফত্ আবেদন জানিয়েছিলেন নওয়াজ শরিফ| তাঁর স্ত্রী লন্ডনে চিকিত্সাধীন, তাই আদালতে হাজিরা দিতে পারবেন না বলে আদালতে জানিয়েছিলেন নওয়াজ শরিফের আইনজীবী| এদিন বিচারক মহম্মদ বশির সেই আবেদন খাজি করে শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন|
উল্লেখ্য, বিদেশে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযাগে নওয়াজ শরিফের বিরুদ্ধে ৩টি মামলা চলছে পাকিস্তানের আদালতে| তবে, এই মামলা গুলির শুনানিতে বরাবরই হাজিরা এড়িয়ে গিয়েছে নওয়াজ শরিফ| পানাসা পেপার্স মামলায় আদালতের নির্দেশে গত জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয়েছে নওয়াজ শরিফকে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top