News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
Image

নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ উদয়পুর থেকে শিলচর যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে চাম্পাহাওয়রে৷ রবিবার ভোরে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতের নাম সায়ন দেব(২৯)৷ তার বাড়ি ধর্মনগরে৷
উদয়পুর থেকে মা এবং বড় ভাইয়ের সাথে শিলচর যাচ্ছিলেন সায়ন দেব৷ আচমকা ট্রেন থেকে নিখোঁজ হয়ে যান তিনি৷ পরিবারের লোকজন খঁুজাখুজি করলেও কোন হদিশ পায়নি৷ রবিবার ভোরে চাম্পাহাওয়রে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ স্থানীয় জনগণ প্রথম দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়৷
মৃতদেহের কয়েক ফুট দূরে মৃত যুবকের টাকার থলি এবং চশমা উদ্ধার হয়৷ দেহে একাধিক ক্ষতের চিহ্ণ রয়েছে৷ পুলিশের প্রাথমিক অনুমান ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ঐ যুবক৷ খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার পরিবারের লোকজন৷ তবে, পরিবারের লোকজন আত্মহত্যার ঘটনা মানতে চাইছেন না৷ অভিযোগ, সায়নের মৃত্যুর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে৷ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা নিয়েছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে৷ ছেলের অস্বাভাবিক মৃত্যুতে শোকাহত মা ও বাবা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top