News Flash

  • Home
  • Uncategorized
  • যৌন কেলেঙ্কারির জেরে ঋতব্রতের বিরুদ্ধে এবার তদন্তে রাজ্যসভার এথিক্স কমিটি
Image

যৌন কেলেঙ্কারির জেরে ঋতব্রতের বিরুদ্ধে এবার তদন্তে রাজ্যসভার এথিক্স কমিটি

সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.) : সিপিএম থেকে বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার তদন্তে রাজ্যসভার এথিক্স কমিটি। জানা গিয়েছে, যৌন কেলেঙ্কারির জেরে কলকাতা ও দিল্লিতে পুলিশি তদন্তের পাশাপাশি রাজ্যসভার এথিক্স কমিটির তদন্তের মুখেও পড়তে পারেন তিনি। নম্রতা দত্তের অভিযোগের জেরে শুক্রবার কলকাতায় তাঁকে তলব করেছে সিআইডি। ইতিমধ্যে কসবার বাড়িতে পোস্টারও সেঁটেছে সিআইডি। তৎপর দিল্লি পুলিশও। তারাও ডেকে পাঠিয়েছে ঋতব্রতকে।
এদিকে ঘটনার বিবরণ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করার পাশাপাশি অভিযোগকারী মহিলা রাজ্যসভার চেয়ারম্যানের কাছেও বিষয়টি নিয়ে দরবার করেছেন বলে খবর। বিষয়টি নিয়ে ঋতব্রতর বিরুদ্ধে তদন্ত চেয়ে সরব হতে পারেন সাংসদরা। তবে এই দলে কে বা কারা থাকবেন তা এখনও স্পষ্ট নয়। পিছন থেকে সিপিএম সাংসদরা এই দাবিতে মদত যোগাতে পারেন বলে মনে করা হচ্ছে। কেননা যে দল ঋতব্রতকে রাজ্যসভায় পাঠিয়েছিল, সেই দলের পক্ষে তাঁর বিরুদ্ধে সরাসরি তদন্তের দাবি করা যথেষ্ট অস্বস্তিকর। সাংসদরা কী কাজ করতে পারবেন, আর কী পারবেন না, কোন কাজ করলে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয় কিংবা বিশ্বাসযোগ্যতা হারায়, তা নিয়ে স্পষ্ট করা আছে কোড অফ কনডাক্ট। এই মুহুর্তে রাজ্যসভার কোড অফ কনডাক্টের দেখভাল করা এথিক্স কমিটির শীর্ষে রয়েছে বর্ষীয়ান সাংসদ করণ সিং। কমিটিতে তৃণমূলসহ বেশ কিছু দলের সাংসদরাও রয়েছেন। অভিযোগের ভিত্তিতে সাংসদদের অনৈতিক কাজ নিয়ে তদন্তে করতে পারে কমিটি। তদন্ত কমিটির সুপারিশের জেরে সাসপেন্ডও করা হতে পারে। এমন কি সাংসদ পদ খোয়ানোরও একাধিক নজির রয়েছে। এথিক্স কমিটির তদন্তের পর সাংসদ পদ খুইয়েছিলেন সুব্রহ্মণ্যম স্বামী।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top