News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণে বাধা দেওয়ায় যুবতির যৌনাঙ্গে লোহার রড, গ্রেফতার অভিযুক্ত
Image

ধর্ষণে বাধা দেওয়ায় যুবতির যৌনাঙ্গে লোহার রড, গ্রেফতার অভিযুক্ত

পটনা, ১৩ অক্টোবর (হি.স.) : নির্ভয়াকাণ্ডের ছায়া এবার বিহারেও। ধর্ষণে বাধা দেওয়ায় যুবতির যৌনাঙ্গে ঢোকানো হল লোহার রড। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পটনার নৌবাতপুরে। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, যুবতির চার সন্তান রয়েছে। তাঁর সঙ্গে অভিযুক্তর পরিচয় ছিল। অভিযোগ, গতরাতে অভিযুক্ত ও তার এক সঙ্গী যুবতিকে ধর্ষণ করার চেষ্টা করে। কিন্তু বাধা দেন তিনি। এরপরই রেগে গিয়ে যুবতির যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পরই যুবতিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন নির্ভয়া। ধর্ষণের পর তাঁর যৌনাঙ্গেও লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। ঘটনার পর তাঁকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় দোষীরা। বেশ কয়েক দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও জিততে পারেননি নির্ভয়া। সিঙ্গাপুরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top