News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ে করতে অস্বীকার, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা প্রেমিকার
Image

বিয়ে করতে অস্বীকার, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা প্রেমিকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সাথে প্রণয় গড়ে তুলে শারীরিক সম্পর্ক করে প্রতারণা অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ শুধু তাই নয়, ঐ যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নাবালিকাকে ধর্ষণ এবং পরে গর্ভপাত কারানো হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার কচুছড়ার ভৈরবতলী গ্রামে৷ অভিযুক্ত যুবকের নাম দেবব্রত দাস৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, ঐ যুবক প্রতিবেশী এক নাবালিকার সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে৷ একসময় ঐ নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে৷ গোপনে ঐ নাবালিকার গর্ভপাত করানো হয়েছে৷ তারপর ঐ যুবক নাবালিকাকে বিয়ে করতে অস্বীকার করেছে৷ তাই নাবালিকার পরিবার এই বিষয়ে পুরো ঘটনা জানিয়ে থানায় একটি মামলা করেছে দেবব্রত দাসের বিরুদ্ধে৷ তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে৷ এদিকে, পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ দেবব্রত দাসকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়েছে৷ তবে, অভিযুক্ত দেবব্রত দাস ঘটনার জানাজানি হতেই বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করে আছে বলে খবর৷ নাবালিকাকে ধর্ষণ ও গর্ভপাতের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবী তুলেছেন এলাকাবাসী৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top