News Flash

  • Home
  • Uncategorized
  • যুবভারতী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে ৪-০ গোলে চিলিকে হারাল ইংল্যান্ড
Image

যুবভারতী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে ৪-০ গোলে চিলিকে হারাল ইংল্যান্ড

কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): যুবভারতী স্টেডিয়ামে চিলি-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হল কলকাতা পর্বের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ৷ রবিবাসরীয় বিকেলে ৪-০ গোলে চিলিকে হারাল ইংল্যান্ড। জোড়া গোলের সৌজন্যে চিলিকে ৪-০ তে হারাল ইংল্যান্ড। দুটি গোল করেন জ্যাডন স্যাঞ্চো |বাকি দুটি গোল করেন ক্যালাম হাডসন ও অ্যাঞ্জেল গোমসের।
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে উঠেছিল ইংল্যান্ড । খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় গোল করেন হাডসন। তারপর প্রথমার্ধে আর গোল হয়নি। প্রথমার্ধে চিলির অর্ধে প্রথম সুযোগেই গোল পায় ইংল্যান্ড৷ স্যাঞ্চোর পাস থেকেই গোল করে দলকে এগিয়ে দেয় হাডসন৷আট মিনিটে আরও একটা গোলের সুযোগ তৈরি করলেও বল জালে রাখতে পারেনি রুনির উত্তরসূরিরা৷গোল হজম করলেও ৩৫ মিনিটে কামান দাগা শটে অনবদ্য চেষ্টা করেছিলেন গুয়েরেরো৷অল্পের জন্য চিলির মিডিও-র শট বারপোস্টের অপর দিয়ে বেড়িয়ে যায়৷
দ্বিতীয়ার্ধে অবশ্য কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি লাতিন আমেরিকার দল৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই দু’টি গোল করেন স্যাঞ্চো। ব্র্যাভো-ভার্গাসদের জুনিয়রদের নিয়ে একপ্রকার ছেলেখেলা করল ইংল্যান্ড৷ ৫১ মিনিটে রিয়ানের শট বাঁচাতে গিয়ে চিলির গোলকিপার সমস্যায় পড়েন৷ সেই সুযোগেই গোল করে যান স্যাঞ্চো৷ ৬১ মিনিটে ফের জর্জের গোলে নিজের দ্বিতীয় গোল সেড়ে ফেলেন জর্ডন৷ শেষ গোল ৮১ মিনিটে৷ পরিবর্ত প্লেয়ার হিসেবে মাঠে নেমে ফ্রি-কিকে গোল করে অ্যাঞ্জেস গোমস৷ ম্যান ইউ এর জার্সিতে ইপিএলের শেষ মরশুমে রুনির পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন এই ওয়ান্ডার কিড৷ এদিন দেশের জার্সিতে পরিবর্ত হিসেবে নেমে গোল করলেন বছর ১৭ এর মিডিও৷কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে ইংল্যান্ডের জয়ের ব্যবধান বাড়ত।
চলতি বছরেই অল্পের জন্য অনূর্ধ্ব-১৭ ইউরো হাতছাড়া করেছে জুনিয়র ইংল্যান্ড দল৷ স্পেনের কাছে টাইব্রেকারে হেরে রানার্স হয় ইংল্যান্ড৷তবে বিশ্বকাপ অভিযানের শুরুতেই চার গোল করে নতুন করে আশা জাগাল ইংল্যান্ড৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top