News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার তালিকায় সিপিআইএম’র দলবাজি নিয়ে বিজেপির পথ অবরোধ
Image

ভোটার তালিকায় সিপিআইএম’র দলবাজি নিয়ে বিজেপির পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ ভোটার তালিকায় নতুন নাম তোলা ও বাতিল করা নিয়ে সিপিআইএম দলবাজি করছে বলে অভিযোগ উঠেছে৷ বিলোনিয়া মহকুমার বড়পাথারি তহশিলে বিজেপি-সিপিএম কর্মীদের মধ্যে ভোটার তালিকায় নতুন নাম তোলাে ও নাম বাতিল নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে৷ বিজেপি’র তৈরি তালিকা তহশিল অফিসার মানতে রাজি না হওয়াতেই এই বিতর্ক দেখা দেয়৷ পরে সিপিআইএম কর্মীরা তহশিল অফিসারের পক্ষে দাঁড়ালে, বিজেপি কর্মীদের সাথে সর্ত বিতর্ক শুরু হয়৷ এ নিয়ে পরিস্থিতি এক সময় বেসামাল হয়ে পরে৷ শুরু হয় সংঘর্ষ৷ এর প্রতিবাদ জানিয়ে  বিজেপি কর্মী সমর্থকরা বড়পাথারি রাজনগর মূল সড়ক অবরোধ করে৷ দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যান এসপি সাউত হিপনার মনচাক, অতিরিক্ত জেলা শাসক সুব্রত কুমার দাস, বিলোনিয়া এসডিএম স্মিতা মৌল, পিআর বাড়ি থানার ওসি সঞ্জিত সেন৷ তারা অবরোধকারীদের আশ্বাস দেন ভোটার তালিকায় নতুন নাম তোলা বা বাতিল প্রক্রিয়া নিরপেক্ষভাবেই হবে৷ এই আশ্বাস পেয়ে বিজেপি কর্মীরা অবরোধ তুলে নেয়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top