News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন ভাতার দাবীতে আজ থেকে কর্মবিরতির ঘোষণা জুটমিল কর্মীদের
Image

বেতন ভাতার দাবীতে আজ থেকে কর্মবিরতির ঘোষণা জুটমিল কর্মীদের

নিজস্ব প্রতিনিদি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ জুটমিলের প্রচলিত আরওপি সংশোধনক্রমে পি এস ইউ কর্মচারীদের ন্যায় জুটমিলের সকল শ্রমিকদের বেতন ভাতার দাবীতে ৯ই অক্টোবর কর্মবিরতিতে আন্দোলনে যাচ্ছে জুটমিল কর্মচারীরা৷ রবিবার আগরতলা প্রেসক্লাবে আহুত সাংবাদিক সম্মেলনে আন্দোলনের ঘোষণা দিয়েছেন যৌথ মঞ্চের নেতৃত্বরা৷ ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা জুটমিল পেনশনার্স এসোসিয়েশন, জুটমিল আইনি পরামর্শ কমিটি ও ডাই ইন হারনেস এন্ড পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ আহ্বানে ভোটের মুখে সরকারের চাপ বাড়িয়ে কর্ম বিরতির ঘোষণা৷ অভিযোগ, সুপ্রিম কোর্ট ত্রিপুরা জুটমিলকে পিএসইউ হিসাবে গন্য করলেও বেতন ভাতা প্রদান করা হচ্ছে না৷ ২ রা অক্টোবর ২০১৭ ইং জুটমিল ম্যানেজিং বোর্ডের ২০৯ নং বিওডি সভায় কোন ইতর বিশেষ পরিবর্তন নেই বলেও সুর চড়ান সংগঠনের নেতৃত্বরা৷ রাজ্য সরকারের লাভজনক সংস্থা জুটমিল বন্ধের মুখে পড়ে থাকলেও সরকার পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে উদাসীন৷ গত ২৫ বছরে ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার জুটমিলকে অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে বলে দাবী যৌথ মঞ্চের কর্মকর্তাদের৷ ৯ই অক্টোবর কর্মবিরতি কোন প্রলোভন কিংবা প্রতিশ্রুতিতে প্রত্যাহার হবেনা৷ বকেয়া বেতন ভাতা  ও সুযোগ পাওয়া হলেই কর্মক্ষেত্রে যোগ দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী জুটমিল কর্মীরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top