News Flash

  • Home
  • Uncategorized
  • পুরুষসঙ্গী ছাড়াই ৪৫ উর্দ্ধ মুসলিম মহিলারা হজে যেতে পারবেন
Image

পুরুষসঙ্গী ছাড়াই ৪৫ উর্দ্ধ মুসলিম মহিলারা হজে যেতে পারবেন

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : এবার থেকে পুরুষেরসঙ্গী ছাড়াই ৪৫ উর্দ্ধ মুসলিম মহিলারা হজ করতে মক্কা যেতে পারবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। হজ রিভিউ কমিটির সুপারিশ গ্রহণ করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
অন্যদিকে হজ যাত্রীদের ভর্তুকি দেওয়ার প্রসঙ্গে ২০১২ সালের সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের দেওয়া একটি রায়কে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন ধীরে ধীরে হজ যাত্রীদের জন্য ধার্য করা সরকারী ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা হবে। যে টাকা হজ যাত্রীদের জন্য খরচ করত সরকার, তা এবার থেকে দেশের মুসলমান সম্প্রদায়ের শিক্ষার প্রদানের জন্য ব্যয় করা হবে। অন্যদিকে হজ রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী এবার হজে যাওয়ার কেন্দ্র ২১ থেকে কমিয়ে ৯ করা হয়েছে। দিল্লি, লখনউ, কলকাতা, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কোচি, আহমেদাবাদ থেকেই কেবল হজের উদ্দেশ্যে রওয়া হওয়া যাবে। পাশাপাশি ওই নয়টি শহরে হজ যাত্রীদের জন্য বাসভবন তৈরি করার সুপারিশও কেন্দ্রীয় সরকারের কাছে করা হয়েছে

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top