News Flash

  • Home
  • Uncategorized
  • বুচার দ্বীপে জ্বালানির ট্যাঙ্কে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ দমকল
Image

বুচার দ্বীপে জ্বালানির ট্যাঙ্কে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ দমকল

মুম্বই, ৮ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের বুচার দ্বীপের আগুন এখনও অব্যাহত। শনিবার বুচার দ্বীপে অবস্থিত মুম্বই পোর্ট ট্রাস্টের তেলের গুদামের একটি তেলের ট্যাঙ্কে আগুন লাগে। আগুনের মাত্রা অতিরিক্ত থাকায় তা নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন লাগার ফলে সংলগ্ন এলাকার তাপমাত্রা বেড়ে যায়। তার ফলে ব্যাহত হয় আগুন নেভানোর কাজ।
অন্যদিকে থার্মাল ইমেজিং ক্যামেরার মাধ্যমে জানতে পারা গিয়েছে আগুন লাগা ট্যাঙ্কে এখনও ৭০০০ কিলোলিটার জ্বালানি রয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণ আনতে এখনও ১২ ঘন্টা সময় লাগবে বলে দমকলের আধিকারিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। জ্বলতে থাকা ট্যাঙ্কের পাশে থাকা অন্য সমস্ত ট্যাঙ্ক খালি করে দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেল পাঁচটার সময় বাজ পড়ে আগুন লাগে বুচার দ্বীপের ওই জ্বালানির ট্যাঙ্কে বলে দাবি করা হয়েছে দমকলের পক্ষ থেকে। আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত দমকল বাহিনীকে ওয়াইসার কাচ ঢাকা পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট বা পিপিই হেলমেট দেওয়া হয়েছে মুখ বাঁচাতে

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top