News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারত : রাজনাথ
Image

বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারত : রাজনাথ

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে ভারতের উত্থান হয়েছে৷ তাই প্রতিবেশী দেশ চিন ভারতের কোনও ক্ষতি করতে পারবে না৷ এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ রবিবার বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে দাঁড়িয়ে তিনি বলেন, গত কয়েক বছরে বিশ্বের দরবারে ভারতের ছবি এখন অনেকটাই পরিবর্তিত হয়ে গিয়েছে৷ ডোকলাম এলাকা নিয়ে ৭১দিন ধরে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা থেমে যাওয়ার মূল কারণই হল চিন ভয় পেয়ে সরে দাঁড়িয়েছে৷ সিকিম-ভুটান-তিব্বতের মধ্যখানে চিন যে রাস্তা তৈরি করতে শুরু করে৷ সেই রাস্তা তৈরির কাজটি একেবারেই বেআইনি বলে দাবি করে ভারত এবং ভুটান৷ জুন মাস থেকে শুরু হয় এই বিতর্ক৷ অগস্টের শেষেই সেই যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটে৷ ভারত-চিন সীমান্তে নাথু লা এলাকায় আইটিবিপি আধিকারিকদের সঙ্গে কথা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন৷ সে সময় তাদের অভিবাদন জানান প্রতিরক্ষামন্ত্রী৷ চিনা সেনাদেরকে নির্মলা সীতারামন নমস্তে কথার অর্থ বোঝান৷ আর তখনই তার সামনে হাত জোড় করে দাঁড়ায় চিনা সেনা৷ এ সংক্রান্ত একটি দেড় মিনিটের ভিডিও ট্যুইটারে শেয়ারও করেন প্রতিরক্ষামন্ত্রী৷ এদিন, রাজনাথ সিং জানিয়েছেন, বিশ্বের দরবারে ভারত একটি শক্তিশালী দেশ৷ যদি ভারত একটি দুর্বল দেশ হত তাহলে এই উত্তপ্ত পরিস্থিতির সমাধান হত না কোনওদিন৷ একইসঙ্গে অর্থনৈতিক এবং নিরাপত্তার দিক দিয়ে ভারত ক্রমশই শক্তিশালী হয়ে উঠেছে৷ প্রতিবেশী দেশ অথবা অন্য কেউ তার নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারবে না বলেও মন্তব্যও করেন রাজনাথ সিং৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top