News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদকে কড়া বার্তা দিতে চলেছে ওয়াশিংটন
Image

সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদকে কড়া বার্তা দিতে চলেছে ওয়াশিংটন

ওয়াশিংটন, ৭ অক্টোবর (হি.স.) : সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদকে আর একবার কড়া বার্তা দিতে চলেছে ওয়াশিংটন৷ আগামী সপ্তাহেই পাকিস্তান সফরে আসছেন ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক এবং স্বরাষ্ট্র দফতরের উপদেষ্টারা৷ পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্য এবং নানাভাবে জঙ্গি সংগঠনগুলিকে মদত বলে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মহলে৷ এই অভিযোগের ভিত্তিতেই জঙ্গি সংগঠনগুলির বাড়বাড়ন্ত ঠেকাতে পাকিস্তানকে আরও একবার সাবধান করল ট্রাম্প প্রশাসন৷
মার্কিন প্রশাসন সূত্রে খবর, জিহাদি সংগঠনগুলিকে মদত দেয় পাকিস্তান৷ এই সমস্ত জঙ্গি সংগঠনগুলিকে পাকিস্তানের মাটি থেকে নির্মুল করতেই পাক সফরে আসছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা৷ তবে, এটি প্রথম নয়৷ এর আগেও বহুবার সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে সাবধান করেছে ট্রাম্প সরকার৷
২০১১সাল থেকেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক অম্লমধুর৷ আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য পাকিস্তানে কমান্ডো পাঠিয়েছিল বারাক ওবামা৷ তারপর থেকেই এই দুদেশের মধ্যে সম্পর্কের জটিলতা বাড়তে থাকে ধীরে ধীরে৷ এরপর ট্রাম্প দেশের সিংহাসনে বসার পর এই দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও জটিল হয়ে যায়৷
অগস্টে ট্রাম্প সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছিলেন, পাকিস্তানকে আর্থিক দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন সরকার৷ কিন্তু পাকিস্তানকে ধীরে ধীরে জঙ্গিদের স্বর্গরাজ্য করে গড়ে তুলছে পাকিস্তান৷ তবে, এর আগে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন গুলির উপর একদিকে ড্রোন হামলা বাড়ানো অপর দিকে বেশ কিছু আর্থিক সাহায্য তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হোয়াইটহাউস৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top